আম, আমস্বত্বের চাটনি
উপকরণ: কাঁচা আম ৩টি, আমস্বত্ব ২৫০ গ্রাম, তেজপাতা ২টি, শুকনা মরিচ ১টি, লবন, হলুদ ,সরিষা অথবা রাই ( ফোড়নের জন্য), সোয়াবিন তেল(সামান্য), চিনি অথবা গুড় (পছন্দ মতো)। কাজু বাদাম, কিসমিস (আবশ্যিক নয়)
প্রণালী: কাচা আম খোসা ছাড়িয়ে ফালি করে কেটে ধুয়ে রাখুন।আমস্বত্ব ছোট ছোট চৌক করে কেটে রাখুন। কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনা মরিচএবং সরিষা অথবা রাই ফোড়ন দিয়ে আমগুলো দিন। এবার প্রয়োজন মত লবন, হলুদ দিন।একটু পরে পরিমান মত জল দিন। ফুটে উঠলে আমস্বত্বগুলো দিন। বেশ গাঢ হয়ে এলে পছন্দ মত চিনি অথবা গুড় দিন। তবে আমস্বত্ব মিষ্টি বলে চিনি অথবা গুড়ের পরিমান কম দেবেন।এবার কাজ আর কিসমিস দিয়ে কিছুকবষন চুলাতে ঢেকে রাখুন। চাটনির মতো ঘন হয়ে এলে নামিয়ে নিন।


সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৫ সকাল ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



