somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি দেখবেন কি?

১০ ই মে, ২০১৬ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে ভারতীয় ভিসার জন্য দরখাস্ত জমা দেওয়া , বিশ্ব জয় করার চেয়েও কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।
কারন এখানে কোন নির্দিষ্ট নিয়ম কানুন নেই। সবই চলে কাউন্টারে যারা জমা নেয় তাদের মেজাজ মর্জি মতো। তারা যা ইচ্ছা করে সেই রকম সাপোর্টিং কাগজ চায়। এক জনের কাছে এক এক রকম।অথরিটির কোন আদেশের কপি তাদের কাছে নেই বলে মনে হয়। না দিতে পারলে এত খারাপ আচরণ করে মনে হয় যেন তারা যেন কি হয়ে গেছে আর যারা দরখাস্ত জমা দিতে গেছে তারা আসামী। ন্যুরতম ভদ্র আচরন করে না। এর সাথে আছে গ্রুপ ৪ এর দারোয়ান।এরা সবই আমাদের দেশের ছেলেমেয়ে।
আগে থেকেই এখানে সকালে এক নিয়ম তো বিকালে আর এক নিয়ম চলতো্ ইদানিং তা আরও বেশী হয়েছে।
ই টোকেনে তারিখ নিয়ে তো ব্যবসা পুরোদমে চলছে এখন নতুন ব্যাবসা শুরু হয়েছে ভিসা প্রসসিং ফিস নিয়ে। আমরা জানি টাকা জমা নেওয়া হয় কোন বিষয়ের চূড়ান্ত ধাপ। সব ইনভেস্টিগেশন শেষে টাকা জমা নেয়। এখানেও আগে তাই ছিল। এখন আগেই ৬০০ টাকা জমা দিতে হয়।তারপর শুরু হয় ঐ কর্মচারীদের ইন্টারভিউ নামের দৌরাত্ম।
ওদের খুশী করা আর বদমেজাজী স্বামীকে খুশী করা এক কথা। এ প্রসংগে একটা গল্ মনে হলো।
এক স্বামী বাড়ীতে ফিরে কোন না কোন অজুহাতে প্রতিদিন বউ পেটাতো। যে দিন সব কাজ ঠিকঠাক হোতা, সেদিন বলতো কুকুরকে ভাত দিয়েছিস? না দিলে পেটানো শুর হতো।
এক দিন বউ বেচারী সব কাজ ঠিক করে কুকুরকেও ভাত দিল। জানে আজ সে মার খাবে না। শেষে তার স্বামী সব জেনে বলে এই কুকুরকে বিছানা দিয়েছিস? কেন দিস নি? মার শুরু করে দিল।
এদের অবস্থা অনেকটা এ রকম। এ কাগজের ফটোকপি দিলেন কেন? মূলটা দেন আর মূলটা দিলে বলে ফটো কপি দেন। ওটা দেন নি কেন আজ আর জমা দেওয়া হবে না যান, কাগজ নিয়ে আসুন। আর ঢাকা শহরে ফিরে এসে আর জমা দেওয়া সম্ভব না।
আপনার গেল ই টোকেনের ৩০০০ টাকা আর প্রসেসিংন এর ৬০০ টাকা। এই ৬০০ টাকা হলো স্টেট ব্যাংকের ব্যবসা।
হাই কমিশন একটু নজরদারি করলে এটা এড়ানো যায়। কোন ভিসার জন্য কিকি সাপোটিং কাগজ লাগবে তার তালিকা গেটে দিয়ে দিতে পারে আর পারে নেটে দিতে।
আর আমাদের দেশর কি কোন সংশ্লিষ্ট বিভাগ নেই এগুলো থেকে জনসাধারনকে একটু পরিত্রাণ করবার?
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৬ রাত ৮:২১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

লিখেছেন রাবব১৯৭১, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৪:২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
==========================
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও বাঙালির মুক্তির অগ্রদূত। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পিতা তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা

লিখেছেন ইসিয়াক, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩৬


কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে  মুক্ত হলো স্বদেশ?

কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত  তারা?

কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

রাস্তার ডাক ও স্মৃতির চাকা: দু-চাকার ঈদযাত্রা যখন আবেগের নাম

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৪২

প্রতি বছর ঈদের ছুটি কাছে এলেই শহরের চেনা রাজপথগুলো এক অন্যরকম রূপ নেয়। চারদিকে এক অস্থির অথচ আনন্দময় ব্যস্ততা। আজ সকালে অফিসের উদ্দেশ্যে বের হয়েই চোখে পড়ল সেই চিরচেনা দৃশ্য—সারি... ...বাকিটুকু পড়ুন

তিনি বাংলাদেশী জাতির জনক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪১



বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম... ...বাকিটুকু পড়ুন

×