somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার সোনামনি কি অতিরিক্ত কার্টুন দেখছে? সাবধান হন এখুনি।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার সন্তান, ছোট ভাই-বোন কি অতিরিক্ত কার্টুন দেখছে? আপনি কি তাতে সম্মতি দিচ্ছেন? নাকি নিষেধ করছেন? নিষেধ করলেও কি আপনার কথা শুনছে না?

অনেকগুলো প্রশ্ন করে ফেললাম একসাথে। কিছু মনে নিয়েন না। কারন আমার তিক্ত অভিজ্ঞতার কিছু কথা শেয়ার করছি আজ।

একটা কার্টুন চিত্র যে আপনার সন্তানের উপর কতটা প্রভাব ফেলতে পারে তা হয়তো আপনি বুঝতেও পারছেন না। কিংবা বোঝার চেষ্টাও করছেন না। কারন, কার্টুন দিলেই সে শান্ত হয়ে থাকছে, তাকে খাওয়ানো যাচ্ছে, কান্না-কাটি করছে না। ভালই তো।

বেশ কিছুদিন আগে, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একটা প্রতিবেদন পড়েছিলা। তার শিরোনাম ছিলো- 'ডোরেমন জ্বর'। সেখানে বেশ কয়েকটি চিত্র তুলে ধরা হয়েছিলো। ডোরেমন নামক একটা কার্টুন চিত্রে ডোরেমনকে নিয়ে শিশুদের মাঝে তখন কি যে উৎসাহ! বলে শেষ করা যাবে না। খেয়াল করে দেখবেন কোন কোন শিশু তার দিনের প্রতিটা কাজে ডোরেমনের ছায়া দেখতে চায়। স্কুলের ব্যাগ, খাতা, বই, পেন্সিল বক্স সবখানেই ডোরেমনকে দেখতে চায় কোমলমতি বাচ্চারা।

প্রতিবেদনটিতে দেখানো হয়েছিলো কিভাবে ডোরেমনের কাছ থেকে মিথ্যা বলা শিখছে ছোট্ট সোনামনিরা। শিখছে মাকে ফাঁকি দেয়া। যদিও মাকে ফাঁকি দেয়া পৃথিবীর কোন সন্তানের পক্ষেই সম্ভব না। বাংলার পরিবর্তে শিখছে হিন্দী ভাষা। এসবই কার্টুন চিত্রের কল্যান!

এবার আমার কিছু অভিজ্ঞতার কথা বলি। আমার ভাইয়ার ছেলে, যার বয়স কিনা ৩ বছর। এখনি সে কোনো কিছু করে ফেললে যদি দেখে ভাবি অর্থাৎ ওর মা বকছে; ও হুট করে বলে দেবে আমি তো করিনি। বাবু চাচ্চু (আমি) করেছে।

সেদিন ভাবী ওকে খাওয়াবে। কিছুতেই খাবে না। তারপর বলছে- 'আম্মু আমি কার্টুন খাবো'। চিন্তা করেন কোন পর্যায়ে! তারপর একদিন সকালে ঘুম থেকে উঠে বলছে- 'আম্মু রুটি খাবো'।

- 'এইতো বাবা রুটি বানাচ্ছি। একটু দেরি করো'।

- 'না আমি ঐ রুটি খাবো না। জেরি রুটি বানাচ্ছে আর টম একা একা খাচ্ছে। আমি ঐ রুটি খাবো'।

এবার অন্য প্রসঙ্গ। আমার দুইটা ভাগ্নে আছে। দুইটাই কার্টুন দেখার পাগল ছিলো। আপু পরে কার্টুনের চ্যানেল স্কিপ করে দিয়েছে। কিছুদিন কান্না-কাটি করার পর ওরা ঠিক হয়ে গেছে। তবে সেই অভ্যাস এখনো যায় নি। বড়টা টম, আর ছোটটা জেরি। সারাদিন এ ওকে তাড়া করছে, আর ও একে তাড়া করছে। এভাবেই চলছে।

যাহোক, অনেক কথাই বলে ফেললাম। সব কথার শেষ কথা। আপনার সোনামনিকে কার্টুন দেখা থেকে বিরত রাখতে চেষ্টা করুন। না হলে পরে পস্তাতেও হতে পারে।

আপনার সোনামনি কি অতিরিক্ত কার্টুন দেখছে? সাবধান হন এখুনি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×