somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোরবানির ঈদ, ক্রেতা ও বিক্রেতা দুইজনের জন্যই

২৭ শে জুন, ২০২৩ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুরবানীর উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন, "মাংস খাওয়া" এখানে সেকেন্ডারি বিষয়। যে কোরবানি করছে, সে যদি মাংস নাও খায়, কোনই সমস্যা নাই। সে ইচ্ছা করলেই পুরোটা বিলিয়ে দিতে পারে।
আবার এমন যদি হয় যে উনার পরিবারের সদস্য সংখ্যা অনেক, এবং সেই তুলনায় মাংসের পরিমান (খাসির ক্ষেত্রে যা হয়) খুবই কম, তখন তিনি ইচ্ছা করলে পুরোটাই নিজের পরিবারের জন্য রেখে দিতে পারেন।
মূল বিষয় হচ্ছে, আল্লাহ বলেছেন কুরবানী দিতে - আমরা দিব। কাহিনী এখানেই শেষ।
তবে দেশে এবং বিদেশেও যেভাবে পশু বেচা কেনা হয় - সেটা আমার মতে ঠিক না। আপনারা নিজেরাই একটু গভীরে চিন্তা করেন, তাহলেই বুঝবেন আমি কেন কথাটা বললাম।
দেশে, গরুতে কতটুকু মাংস হবে, সেটার ভিত্তিতে আমরা দামদর শুরু করি।
"বাজারে আটশো টাকা কেজি, গরুতে মাংস হবে এক শো কেজি, তুমি এক লাখ টাকা চাও কোন আন্দাজে?"
ইদানিং দেশে বিদেশী স্টাইলে লাইভ ওয়েটেরও সিস্টেম চালু হয়েছে। গরুকে মেশিনে তোলা হবে, সেই ওজনের ৫৫-৬০% মাংসের দর বিবেচনা করে দাম বলা হবে। বিদেশে এমনটা করা হয় কারন এখানে গরু কেনা বেচাই হয় এইভাবে। তবে আমরা আলাদাভাবে যারা কোরবানি দেই, তাঁরা গরুর চেহারা, সাইজ এবং আমাদের বাজেটের সমন্বয়ে একটা ডিলে আসি। বাকিটা আল্লাহর ইচ্ছা।
দেশি কিছু পন্ডিত আবার গবেষণা করে বের করেছেন আসলে মাংস ৪৫% হয়, সাথে কলিজা বা অন্যান্য অর্গান যোগ করলে ৫২% হবে, কাজেই এর বেশি দাম দেয়া ঠিক না। আরে ভাই, তুই কি বাজারে মাংস কিনতে গেছিস যে এইভাবে দাম করতে হবে? আমার বাজেট পঞ্চাশ হাজার টাকা। আমি যাব এই টাকায় বেস্ট গরুটা কিনতে। না পেলে খাসি। মাংস বেশি হলে ভাল, আমি, আমার পরিবার আত্মীয় এবং গরিবরা বেশি মাংস পাবে। আর কম হলে কম পাবে। মাংসের ওজন নিয়ে দাম দর করা কেন? সেটাতো তখন কসাইয়ের দোকান থেকে মাংস কেনার মতন হয়ে গেল।
এই একই সূত্র ধরে "ভাই জিতছেন" "ভাই ঠকে গেলেন" - টাইপ কথাবার্তাও জঘন্য। এখানে হারজিত কিসের ভিত্তিতে বলছে? গরু/ছাগল বড় ছোট হওয়াটাতো এখানে বিষয় না। কোরবানি কবুল হলো কি হলো না, সেটার উপরই হারজিত নির্ভর করে। কেউ কিভাবে নিশ্চিত হচ্ছে কোরবানি কবুল হয়েছে কিনা?
এখন উল্টোদিকে আসা যাক।
গরু ব্যাপারীরা গরুর যেমন দাম হাঁকেন, সেটাওতো ঠিক না। জিন্দেগীর সব কামাই এক দানেই সেরে ফেলতে চায়। এমন ভাব যেন একটা গরু বিক্রি করেই লাস ভেগাসে ভ্যাকেশন ট্রিপে যাবে, তারপরে হজ্ব করে তওবা করে রিটায়ার করে ফেলবে।
ওদের হিসাব হবে এমন, গরু পালতে যা খরচ হয়েছে, সাথে নিজের একটু লাভ রেখে তারপরে বিক্রি। যেহেতু এটি কোরবানির ঈদ। এখানে একটু ছাড় দেয়া উচিৎ কারন কোরবানি হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে। যা লাভ রাখার বছরের অন্যান্য সময়ে রাখুন। রেগুলার কসাইয়ের দোকানে যখন গরু বিক্রি করবেন, তখন কয় কেজি মাংস হবে, কতটুকু ফেলে দিতে হবে ইত্যাদি হিসাবে রেখে তখন দাম দর করুন। কিন্তু কোরবানির পশুতে যে ছাড়টা আপনারা দিবেন, সেটাও আপনাদের সদকা, আপনাদের কোরবানি। নিশ্চই আল্লাহ ইন শা আল্লাহ এর প্রতিদান আপনাদের দিবেন।
রমজান উপলক্ষে, কোরবানি উপলক্ষে বিদেশে মুসলিম দোকানগুলোতে চলে ডিসকাউন্টের প্রতিযোগিতা। ইচ্ছা করে বছরের সমস্ত গ্রোসারি শপিং এই সময়েই করে ফেলি! আর আমাদের দেশে ঘটে ঠিক এর উল্টা। বিদেশের ব্যবসায়ীগুলিকে এত ডিসকাউন্টের পরেও দেখি টাকার উপরে রীতিমতন ঘুমাচ্ছেন, আর আমাদের দেশের ব্যবসায়ীদের সেটা দেখি না। কারনটা কি? আল্লাহর উপর ভরসা করেন? তাঁর রহমত, বরকতের উপর? তাহলে নিশ্চই জানেন উনার উদ্দেশ্যে এক টাকা ব্যয় করলে বিনিময়ে দশ টাকার বরকত ফেরত পাবেন? এইটাই হচ্ছে ঘটনা।
অনেক ব্যবসায়ী বলেন গরু পালতে আমাদের যে খরচ হয়, সেটার জন্যই গরুর এত দাম। আমরা আসলে লাভ করতে পারিনা, লসে বিক্রি করতে হয়। তা ব্যবসায় নেমে জানেন না কিভাবে ভ্যারিয়েবল cost কমাতে হয়? এক টাকা খরচের আগে চিন্তা করতে হয় এটা আমাকে কত পার্সেন্ট প্রফিট এনে দিবে, এটার বদলে অন্য কোন সাশ্রয়ী উপায় আছে কিনা - ইত্যাদিতো ব্যবসায়িক স্ট্র্যাটেজিরই অংশ। এইসব নিয়ে পড়াশোনা, গবেষণা না করে হুটহাট করে ঝাঁপায় পড়ে নিজের পাশাপাশি মার্কেট নষ্ট করেন কেন?
এনিওয়েজ। এসব ফেসবুকে লেখালেখি করে লাভ নাই। দুই চারজন পড়বেন, আর আমাদের জনসংখ্যা আঠারো কোটি। মরুভূমিতে দুই ফোঁটা পানি ঢালার মতন ব্যাপার। তবু চেষ্টা করে যাই। একজন হলেও যদি বুঝেন! উপলব্ধি করেন!
সবাইকে কোরবানির ঈদের আগাম শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২৩ রাত ১২:৪২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধের দায় হযরত আলীর (রা.) হলে আমরা হযরত মুয়াবিয়াকে (রা.) কেন দোষ দেব?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৪৪



সূরাঃ ৯ তাওবা, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। সদকা বা যাকাত ফকির, মিসকিন, এর কর্মচারী, মোয়াল্লাফাতে কুলুব (অন্তর আকৃষ্ট),দাসমুক্তি, ঋণ পরিশোধ, আল্লাহর পথে ও মুসাফিরের জন্য। এটা আল্লাহর বিধান।... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

গর্ব (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০

একটা সরকারি প্রাইমারি স্কুল। ক্লাস শুরু হয়েছে বেশ আগে। স্কুলের মাঠে জন মানুষ নেই। কয়েকটা গাছ, দু'একটা পাখি আর চিরসবুজ ঘাস তাদের নিজের মতো আছে। একান্ত চুপচাপ একজন মানুষ শিক্ষক-রুমে... ...বাকিটুকু পড়ুন

দায় নেওয়ার কেউ নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের মানুষদের মাঝেও 'উত্তম মানুষ' আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭



পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম... ...বাকিটুকু পড়ুন

×