somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ঈদের গল্প

২১ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ঈদের গল্প ।
স্হান : দুবাই
কাল : ১৯-০৮-২০১২
ভোর ৫টা , আমি ঘুম থেকে উঠে দেখি বাথরুমে লম্বা লাইন ।তারাতারি উঠে লাইনে দাড়ালাম। অজু গোসল শেষে মসজিদে দৌড়। ফজরের জামাত শেষ,তাও মসজিদ ফুল,বাহিরেও প্রচুর লোক।অনেক কষ্ট করে ভিতরে জায়গা পেলাম।ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে আর বের হলাম না।কারন পরে ঈদের জামাতের সময় আবার ভিতরে জায়গা পাওয়া যাবে না,শেষে বাহিরে গরমে বসে নামাজ পড়তে হবে।
নামাজ শেষে রুমে এসে সবার সাথে কোলাকুলি.....তারপর দেশে ফোন দিলাম। ঈদের দিন এই এক যন্ত্রনা, লাইন পাওয়া যায় না।যাক বহু কষ্টে লাইন পাওয়া গেল ।আম্মা,আব্বু,বউ,মেয়ে সবার সাথে কথা হল।
এবার নাস্তা.. লাচ্ছা সেমাই,ঘরে রান্না গরুর গোস্ত আর কেনা রুটি (এইখানে শুধু তুন্দল রুটি বানায় আফগানীদের এমন দোকান আছে)। নাস্তা শেষে কেউ বাহিরে গেল,কেউ ঘুম।আর আমি ইউটিউব নিয়ে বসলাম। আমার আছে জল আর মেড ইন বাংলাদেশ দেখা শেষে দেখী মাত্র ১১টা বাজে। তারপর দিলাম এক ঘুম।এক ঘুমে বেলা ২টা ।
উইঠা দেখী জলিল ভাইএর পোলাও রান্না শেষ।সবাই মিলে খেতে বসলাম পোলাও,গরুর গোস্ত আর সালাদ (শশা কুচী,পিয়াজ কুচী,টমেটো কুচী,মরিচ কুচী আর টক দই) । এরপর আবার ঘুম।
এইবার উঠলাম ৭টায়। বাংলাদেশে তখন চাদঁরাত শুরু।আবার দিলাম দেশে ফোন। সবাইরে ঈদ মুবারক বললাম। ও সারাদিন ফাঁকে ফাঁকে পরিচিত যারা দুবাই আছে তাদের সাথেও কুশল বিনিময় চলছিল।
রাত সাড়ে ১০টা পর্যন্ত বাংলাদেশের সব চ্যানেলের এড ( মাঝেমাঝে কিছু অনুষ্ঠান) দেখলাম।
সাড়ে ১০টার পর মানিক কাকা আর আবু তালেবের সাথে ঘুরতে গেলাম দুবাই ক্রিক (খাল) ।যাওয়ার পথে চিকেন শর্মা আর পানি নিলাম খাওয়ার জন্য । রাত ২টা পর্যন্ত গল্প আড্ডা গান করতে করতে যখন দেখলাম ঘুম পাচ্ছে তখন রুমে এসে দিলাম ঘুম।
এই ছিল আমার (প্রবাসী আম জনতা) ঈদ।
সবাইকে ঈদ মুবারক।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×