আজ বাবা দিবসে যখন দুপুরবেলা facebook-এ ঢুকলাম,দেখি সবাই বাবা-কে নিয়ে স্ট্যাটাস দিয়ে ভরিয়ে ফেলেছে।যাদের স্ট্যাটাস সবসময় গান বা প্রেমিকা-কে মিস করা টাইপ ছিল তারাও আজ বাবা-কে নিয়ে স্ট্যাটাস দিয়েছে।দেখে ভা্লই লাগলো।আসলেই আমরা অনেক ভাল হয়ে যাচ্ছি!কিন্তু সেটা হয়তো শুধু আজকের-ই জন্য।আমি একজনকে জিজ্ঞেস করলাম,আপনি যে কথা স্ট্যাটাস এ বলেছেন,সেটা কি আপনার বাবা দেখবে?উনি বললেন-না।তাহলে,আপনি কি একই কথা আজ উনাকে বলার টাইম পেয়েছেন বা এসএমএস করেছেন??উনি বললেন-না!
আসলে আমরা আনুষ্ঠানিকতা অনেক বেশি পছন্দ করি...কিন্তু আমাদের মধ্যে আবেগ মনে হয় হারিয়ে যাচ্ছে। আমি জানিনা,এটা আমাদের শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে!!!
ও হ্যাঁ,একজন অবশ্য আমাকে বলেছেন-সব কথা নাকি সামনাসামনি বলা সম্ভব হয়না!বুঝলাম না...একটা মেয়েকে যদি বলা যেতে পারে তাহলে কেন বাবাকে নয়?!?সত্য কথা বলতে কি--আমাদের বাবারা যদি দেখত আমরা তাদের জন্য আজ আমাদের সব স্ট্যাটাস বিলিয়ে দিয়েছি,তাহলে অবশ্যই আমাদের একটা করে 4G modem gift করত,আর যাদের already modem আছে তাদের package বাড়িয়ে দিত!!কে জানে,হয়ত আগামীকাল বাবাদের আলোচনার বিষয় হতো কার ছেলে/মেয়ে কি স্ট্যাটাস দিয়েছে আর সেটাতে কয়টা লাইক/কমেন্ট পড়েছে!!!
সকলের জন্য শুভকামনা...
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


