somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঁশবাড়ি বস্তিতে আগুন: পুরো বস্তি পুড়ে ছাই মাত্র ৩০ মিনিটে ...

১৮ ই মার্চ, ২০১০ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত সাড়ে এগারোটা। কাজ করছিলাম। এক ফাঁকে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। পাঁচ তলা থেকে নিচে বাঁশবাড়ি বস্তিটা দেখা যায়। হঠাৎ দেখলাম একটা ঘরে আগুন লেগেছে। মুহূর্তে আমি বুঝতে পারলাম এখনি সব শেষ হয়ে যাবে। চিৎকার করে দু'একজনকে জড়ো করলাম। পাশের ফ্ল্যাটে অনুরোধ করলাম ফায়ার সার্ভিসে খবর দিতে। হয়ত আরও কেউ তৎপর হয়েছে। মুহূর্তে আগুনের লেলিহান শিখার প্রচণ্ড আঁচ পেতে থাকলাম বারান্দা থেকে। আর দাঁড়ানো যাচ্ছিল না। আগুন ধেয়ে আসছে আমাদের বিল্ডিংয়ের দিকে। বুঝলাম রাস্তায় নেমে যেতে হবে।

সিদ্ধান্ত নিতে পারছিলাম না সাথে কী নেব। আমার দুইটা বাচ্চা। দুইজনেই ঘুমিয়ে গেছে। এখনি জাগাবো, নাকি আরেকটু দেখব। বারান্দায় কাপড় শুকাচ্ছিল, বুঝলাম তাপেই যে কোনও সময় দপ করে ধরে যাবে। তাকিয়ে দেখি বারান্দার প্লাস্টিকের দরজা বাঁকা হতে শুরু করেছে। ভয় পেলাম। দৌড়ে বাথরুম থেকে পানি এনে বারান্দা ভেজালাম।

ইতিমধ্যে পুরো বস্তি দাউ দাউ করে জ্বলছে। বহু মানুষ রাস্তায়। বেশির ভাগই তামাশা দেখছে। বস্তির লোকজন ছোটাছুটি আর চিৎকার করছে। কেউ কেউ বালতি ভরে পানি ছুঁড়ে মারছে যা দেখতে খুবই হাস্যকর লাগছে ঐ আগুনের সামনে।

বাড়ির সবাইকে জাগালাম। মনে মনে প্রস্তুত হলাম কঠিন বাস্তবের মুখোমুখি হবার। তখন দেখলাম দমকল এসে গেছে। তখন রাত ১২টার বেশি। কিন্তু ততক্ষণে বস্তি নাই। পুড়ে শেষ। মানুষের হাহাকার।

বস্তির সবাই ঘুমিয়ে পড়েছিল। এরই মধ্যে ছুটোছুটি করে বের হয়েছে। অনেকেই বাচ্চাকে খুঁজে পাচ্ছে না। এখনও কেউ বলতে পারে না কেউ নিহত হয়েছে কি না। অনেককেই দেখলাম শরীরে পোড়া দাগ নিয়েও আগুন নেভানোর কাজে সাহায্য করছেন। সত্যিকার সাহসী এরাই।

আমি এক ডরপুক। যা করলাম, তা চেঁচামেচিতেই সীমাবদ্ধ থাকল। কয়েকটা ফোন করলাম। দু'একজনকে সাহায্য করার চেষ্টা করলাম।

সব বস্তিতেই রাত সাড়ে এগারোটা বারোটায় আগুন লাগে। আগুন দেখতে দেখতে ভাবলাম, এখানে প্রায় ৫-৭ টা ফ্ল্যাট বাড়ি ওঠার জায়গা আছে। কীটের দল খামোখাই এতোদিন দখল করে রেখেছিল এতো দামী জায়গাটা।
১২টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×