somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাটের গন্ধ

২২ শে জুন, ২০০৭ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন আর পাটের গন্ধে ঘুম ভাঙে না। এখন বলছি কেন। সময়ের হিসাবে তা অনেকদিন। ঠিক করে বলতে পারছি না। তবে এক যুগেরও বেশি।

জন্ম নারায়নগঞ্জ শহরে। শহরের যে প্রাইমারি স্কুলটাতে পড়তাম তার কাস শুরু হতো সাত সকালেই। সকাল সাতটায়। বাসা থেকে সাড়ে ৬টা নাগাদ মার হাত ধরে বেরিয়ে পড়তাম। মা ওই স্কুলেরই শিক ছিলেন।

স্কুলে যাওয়ার সময় চোখে পড়ত সারি সারি পাট বোঝাই ট্রাক। দাড়িয়ে আছে শহরের রাস্তা জুড়ে। কুমুদিনির সামনে বিশাল সারি। সারারাত দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। সারাদিনে পাট খালাস করে ফিরে যাবে।

শুধু কুমুদিনি কেন। মন্ডলপাড়া বিজ্র, তামাকপট্টি, পাঁচ নম্বর ঘাট। সব খানেই পাট ভর্তি ট্রাক। আদমজীর কথা বললাম না। কারণ সেটা শহরের বাইরে। আরেক দিকে। এ নিয়ে আলাদা করে লিখতে হবে।

আমরা পাট নিয়ে সরকারের দায়িত্বশীলদের কাছ থেকে দুই ধরনের কথা শুনি। পাটকলগুলোতে ক্রমাগত লোকসান হচ্ছে। আবারে বিদেশে পাটজাত পন্যের চাহিদা বাড়ছে। কোনটা ঠিক বঝুতে পারি না। তবে আমাদের পাটকলগুলো বন্ধ হয়ে যাচ্ছে এটা ঠিক। স¤প্রতি খুলনায় যেভাবে বন্ধ হয়ে গেল।

পাটকলগুলোকে রার নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। বন্ধ হয়ে যাচ্ছে পাটকলগুলো। মনে হয় নিয়ত ঠিক না।

বন্ধ হয়ে গেছে নারায়ণগঞ্জ শহরের পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া শীতল্যার দুই পাশের পাটকলগুলো। এ পাটকে ঘিরেই ছিল শীতল্যার জৌলুস। নদীজুড়ে পাট বোঝাই বড় বড় নৌকা। নানা রং এর পাল। রোদে যখন ঝিলিক দিয়ে ওঠতো সোনালী পাট সেটা দেখতে ভালোই লাগতো।

গ্রাামের বাড়ি থেকে পাট নিয়ে আত্মীয়স্বজন পাট বিক্রি করতে আসতেন। পাট বিক্রির সময় আমাদের নারায়ণগঞ্জের বাসা আত্মীয়স্বজনে জমজমাট থাকতো। পাটের সে সুদিন নেই। পাট ব্যবসায়ী আত্মীয়স্বজনের আর্থিক অবস্থারও অবনতি হয়েছে। পাট বিক্রি করে আর মনে সুখে বেড়াতে পারেন না।

সিদ্ধিরগঞ্জের আদমজী পাটকল থেকে শুরু করে ভাটিতে তামাকপট্টি পর্যন্ত নদীর দুই পাশে পাট নিয়ে ছিল বিশাল যজ্ঞ। পাটকল বন্ধ করে দিয়ে জমি আবাসিক প্লট হিসাবে বিক্রি করে দেওয়া হয়েছে শুনেছি। এ নিয়ে হয়েছে আবার নানা করবার। অভিযোগ রয়েছে কম দামে এ পাটকলের জমি ও যন্ত্রপাতি বিক্রি করে দেওয়া হয়েছে। জড়িত ছিলেন সব আমলের রাজনৈতকি নেতারা।

এখন খুব একটা নারায়নগঞ্জে থাকা হয় না। চাকরির কারণে ঢাকাতেই থাকি বেশিরভাগ সময়। যখন যাই সকালে বের হই। বাজারে যাওয়ার জন্য। তবে পাটের গন্ধ আর পাওয়া যায় না। সেখানে থাকে ময়লা পুঁতিগন্ধ। শীতল্যারও আর সেই জৌলুস নেই। এ নদীর পানি অনেক আগেই নষ্ট হয়ে বিচিত্র বর্ণ ধারণ করেছে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৭ রাত ১:৪২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×