আমরা কয়েকজন জার্মানী থেকে একটি নিউজ সাইট শুরু করেছি। ডয়েচেনিউজ টোয়েন্টিফোর ডটডিই। http://www.deutschenews24.de/index.php। এখনও প্রাথমিক অবস্থায় আছি। জানি খুব ভালো হচ্ছে না। চেষ্টা করছি ভালো কিছু করতে। দেখা যাক কতদুর কি করা যায়। আপনার যারা বাংলাদেশের বাইরে থাকেন। নিয়মিত লিখেন। তাদের জন্য আমাদের সাইটেও লিখার আমন্ত্রন রইল। বিদেশে অবস্থানের বিভিন্ন অভিজ্ঞতা, ভ্রমন কথা, বা নিছক কোনও ঘটনার কথাও আমাদের লিখে পাঠাতে পারেন। বিভিন্ন দেশে বাংলাদেশী কমিউনিটির কর্মকাণ্ড নিয়েও লিখতে পারেন।
এছাড়া আপনি যে দেশে আছেন সেখানে কিভাবে অভিবাসিত হওয়া, অভিবাসনের নিয়ম কানুন, বা কিভাবে শিক্ষার্থী হিসেবে আসা যায়-ইত্যাদি লিখে পাঠাতে পারেন। আমরা চাই- বিদেশে উচ্চ শিক্ষা বা অভিবাসনের জন্য যারা আসতে চায়, তাদের যেন আমরা তথ্য দিয়ে সহায়তা করতে পারি।
এছাড়া- সবাইকে লিখার আমন্ত্রন আমাদের মতামত ও বিশ্লেষন এর জন্য।
সব লিখা অবশ্যই আমাদের সম্পদকীয় নীতি অনুসরণ করে প্রকাশ করা হবে।
লিখা পাঠাবেন এই ঠিকানায় : [email protected]
সবাইকে ডয়েচেনিউজের পক্ষ থেকে শুভেচ্ছা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


