পাশ্চ্যাত্তের অনুকরনে আমাদের দেশেও খুব ধুমধাম করে ''বিশ্ব ভালবাসা দিবস'' পালন করা হয় প্রতি বছর। বিশেষ এই দিনটিকে ঘিরে আয়োজনের কমতি থাকে না। এই দিনের হয়তো একটি ব্যপক ইতিহাস আছে তবে সেটা নিয়ে ভাবার দরকার নেই কিছু কিছু দিবসের অন্তর্নিহিত অর্থ অনুধাবন করার চেয়ে সেটাকে পালন করাটাই মুখ্য বিষয় হয়ে দাড়ায়। যেকোনো দিবসের সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেই দিবসকে কেন্দ্র করে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন যেটা তার আচার-আচরনে পরিলক্ষিত হয় যেমন একটু সহজ করে বললে ঈদের দিনে আমাদের মাঝে যেমন একটি বিষয় কাজ করে যে আজকে সবাই হাসিখুশি থাকবো,ঝগড়া করব না,সবার সাথে কোলাকুলি করবো ঠিক তেমনি ভালবাসা দিবসেও কমবেশি অনেকের মাঝে একটি পজেটিভ ইন্টেনশন কাজ করে। সবার মাঝে একটা উৎসব উৎসব আমেজ থাকে।সবার মনেই কম বেশি ভালবাসার উদ্রেক হয়। প্রেমিক-প্রেমিকা ছাড়াও অন্য স্বাভাবিক মানুষেরাও নিজেদের এই আনন্দ থেকে দূরে রাখতে পারে না। কিন্তু প্রেমিক-প্রেমিকাদের জন্য এই দিনটি বিশেষ আশীর্বাদ সরুপ। তাদের আনন্দ দেখে মন ভালো না হয়ে উপায় নেই। তবে আমরা আবার অন্যের আনন্দ বেশি একটা দেখতে পারি না। আমাদের মাঝে হিংসাপরায়নতা চলেই আসে! ওর আছে আমার কেন নেই??তবে এটা অস্বাভাবিক কিছু নয় ভালো জিনিসের আশা তো সবাই করে। রেস্টুরেন্ট শিল্পের ব্যপক প্রসারের দরুন এখন ভালবাসা খুব সহজ হয়ে গিয়েছে। অনেকে আবার এই বিশেষ দিনটিতে বিয়ে করে। এতে করে সেই বিয়ের আসলেই কোন গুনগত বিশেষত্ব আসে কিনা জানি না। অনেকে এই দিনে নিজের মনের কথা প্রিয়জনকে জানায়।এই দিনে জানালে উত্তর ''হ্যাঁ'' হবার সম্ভাবনা বেশি সেটাও ভেবে দেখার বিষয়! যাই হোক অনেক দিক দিয়েই এই দিনটি বিশেষ। এর পক্ষে বিপক্ষে বিতর্ক থাকতে পারে তবে সারা বছর আমরা এত জাগতিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি সেখানে এমন কিছু দিবস অবশ্যই আমাদের সেই সুযোগটি এনে দিয়েছে যাতে আমরা আমাদের প্রিয়জনের হাতটি ধরে অন্তত বলতে পারবো ''আমি তোমাকে ভালবাসি এবং তুমি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ'।
ভালবাসা দিবসের ভালবাসা
গুগুল মিটে হঠাৎ ব্লগীয় আড্ডা (টেস্ট)
ব্লগের সবাই আশা করি ভালো আছেন। আজ বাংলাদেশের রাত ১০.৪৫ মিনিটে একটি ব্লগীয় আড্ডা'র আয়োজন করেছি। নিচে গুগল মিটের লিংক দিয়েছি। আপনারা সবাই আমন্ত্রিত। ইচ্ছা করলে, নিজের ভিডিও অফ রেখে... ...বাকিটুকু পড়ুন
“জ্ঞাতি ভাইদের দ্বারা আক্রান্ত হয়ে তার দন্ত মোবারক আর আগের জায়গায় নেই।”
“জ্ঞাতি ভাইদের দ্বারা আক্রান্ত হয়ে তার দন্ত মোবারক আর আগের জায়গায় নেই।” ...বাকিটুকু পড়ুন
আখিরাত ঠিক করার পাশাপাশি দুনিয়ার রাজনীতিতেও ঢুকে পড়লেন

জাতীয় নির্বাচন শেষ হওয়ার দুই মাস পার হয়েছে। দেশের মানুষ একটু দম ফেলছে , চায়ের আড্ডায় যখন ভোটের উত্তাপ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই খবর এলো সংরক্ষিত নারী আসনের নির্বাচনের।... ...বাকিটুকু পড়ুন
আর্মি এখনও ব্যারাকে ফিরে যাচ্ছেনা কেন?
“শেখ হাসিনার পতনের মূল কারণ ছিল চীনের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়া, যা যুক্তরাষ্ট্র ও ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই ভূরাজনৈতিক অসন্তোষকে কাজে লাগিয়ে, দেশের অভ্যন্তরে একটি পরিকল্পিত পরিবর্তন... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না
পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

জ্যোতির্বৈজ্ঞানিক বাস্তবতা, ভৌগোলিক প্রভাব এবং আধ্যাত্মিক প্রতিফলন
আমরা প্রতিদিন যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখি, সেটাকে এতটাই স্বাভাবিক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।