ঐ তো শুয়ে আছে তোমার মরদেহ
অনেক জীবন সাঁতরেছ তুমি
অনেক ভালবাসার বিনিময়ে বহু
বেদনার বিষ নিয়ে আজ শুয়ে আছ
শাদা কাপনের ভিতর-
তুমি ইতো সেই রাত্রিকে যে জিজ্ঞেস
করেছিল-কেন তুমি অন্ধকার!
তুমিইতো সেই সূর্যকে যে জিজ্ঞেস
করেছিল- কেন তুমি আলো
আর জীবনকে বলেছিলে তোমাকে
আমি শেখাবো কাকে বলে নদী।
অনেক নদীর স্রোত কি খেলা করে
তোমার রক্তের ভেতর।
আত্মার কাছে কানপেতে শুনেছিলে
কিসের স্পন্দন?
আজ আর নাই সেসব দাবী
তোমার মৃত্যুই তোমার মুক্তির স্মারক।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



