জাহেদ সরওয়ার
1ম মিলনের রাতে কেন গেয়েছিলে চির বিচ্ছেদের গান
তোমার মধ্যে দেখেছি আমি বহুগমনের বীজ
আমি প্রেমে অন্ধ হয়ে বহুদিন-ভুলে গেছি সরিসৃপ ব্যথা।
তোমাকে দিয়েছি আমি সোমত্ত যৌবন, সোমরস;
কোমল চুম্বন, সোহাগের মাধুরী মাখানো গান।
তোমাকে তো শুনিয়েছি ঘুমভাঙ্গা ভোরে পৃথিবীর প্রতিটি শ্রেষ্ঠ কবিতা
তবু তুমি মর্গে নিয়ে গিয়েছিলে হৃদয়ের লাশ
নাস্তিক নামাযী করে কি রূপে সঙ্গম সারো পরপুরুষের লগে!
তাকে দিয়েছিলে তুমি নাকের গরম
টেনে নিয়েছিলে অফুরন্ত সমুদ্রের তলে, নীলে;
আমি পুরুষ সইতে পারিনা তোমার পরকীয়া দেহ মন
সুতরাং প্রাচীন ধর্মমতে তোমাকে দিলাম তিন তালাক
আর এখন বুঝেছি-
1ম মিলনের রাতে কেন গেয়েছিলে চিরবিচ্ছেদের গান।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



