জাহেদ সরওয়ার
প্রত্যহ সঙ্গম শেষে মনে জাগে যাদের আত্মহত্যার পাপ
আমিও তাদের দলে...
সঙ্গম যেন তাদের কাগজ মাড়াইয়ের কল
সেখানে একাকার হয় স্বপ্ন,স্মৃতি,ঘাম আর দেহ এর শেষে আত্মহত্যা অথবা জলতেষ্টার বদলে একটা কবিতার খসড়া করা-
'সঙ্গম থেকে তোমার নিঃস্কৃতি নেই' এ উক্তি নাক্ষত্রিক-
দেহ কার্বণ; একটি ভাত পোকার জলজ বেদনা-
এই জৈব নামতা যদি হয় জীবনের মতবাদ
তবে কেন প্রত্যহ সঙ্গম শেষে, অন্ধকারে...
তোমাকে হত্যার ব্যর্থতা নিয়ে একা একা কাঁদি
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০০৬ ভোর ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



