জাহেদ সরওয়ার
আমার বন্ধুরা শান দেয় ছুরিকায়
অগি্নকুন্ডে চারপাশে ওরা ক্রমাগত
ঘুরছে আর নিতেছে রক্তাক্ত শপথ
ওদের তাপিত মুখে গুটি বসন্তের কাটা দাগ
আমার বন্ধুরা ক্রমে দাগাচ্ছে বন্দুক
ধর্ষিত রমণী দ্্বিখন্ডিত করে ওরা
এগিয়ে যাচ্ছে বিজয়ী হাসি নিয়ে আর
ওদের চোখে ভাসছে আমার রক্তের জন্য তৃষ্ণা
আমি অই লুলোপতা থেকে
লুকিয়ে রেখেছি প্রেম ও আমার বিক্ষত হৃদয়
প্রতি শুক্রবার ওরা আমার কাছে আসে আর
আমি প্রহর গুনি তাদের হাতে নিহত হবার লেলিহান মুহুর্তের।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



