প্রতিদিন তুমি কুড়াচ্ছ নুড়ি সমুদ্রে
নুড়ি নয় অ গুলো তোমার সময়
যাকে তুমি হত্যা করে চলেছ শব্দের ভেতর
প্রতিদিন বাতাস তোমাকে জানিয়ে যায়
শুণ্যতা ছাড়া নেই তোমার আর কোনো বন্ধু
আত্মার শূণ্যতা নিয়ে কেন পৃথিবীতে
এত মানুষেরা করে চলে সংসার যাপন
কি অসহায় হয়ে থাকি তোমার ভরা ঘরের
দিকে তাকিয়ে আমি
অজস্র আলোও পারেনা রুখে দিতে সেই প্রশ্ন
কে তুমি আর কোথায় তোমার যাত্রা
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



