আত্মা আমাকে মনে পড়ে!
আমিই সে পৃথিবীতে যে তোমার দেহ ছিল
অনেক ভুতে মিশেছিলাম আমি।
অনেক খুজেছি তোমাকে ছায়াপথে অলিম্পাসে, আরশে।
বাতাসে গতিপথে দিকভ্রান্ত তুমি
আমাকে মনে পড়ে!
মনে করে দেখ সেই পাপের কথা গণহত্যার রাত, তুমি প্রেরনা দিয়েছিলে আমাকে হাতে তুলে নিতে মেশিনগান
হত্যা করতে নিরিহ মানুষ দের
নীরিহরা কবে মরে ভুত হয়ে গেছে
তোমাকে কি তাড়া করে তাদের আত্মা
এই দেহ ছিন্নভিন্ন
এসো মদ হয়ে ঢুকে যাও
আমার কনঠনালী বেয়ে
নরকের জলন্ত আগুন গহবরে
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৬ সকাল ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



