ভিসেন্তি আলেক জান্দার জন্মগ্রহন করেন 1900যমানায় স্পেনের সিবিলিতে। মাদ্রিদ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করার সাথে সাথে পক্ষঘাত গ্রস্ত হয়ে শহর থেকে দুরে গাঁয়ে বাস করতে থাকেন। খুব ছোটকাল থেকে কবিতা লেখা শুরু কিন্তু প্রথম কবিতা প্রকাশিত হয় 26 বছর বয়সে। আরো দুবছর পর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তার কবিতায় রহস্যময়তা প্রখর। তার কাব্যগ্রন্থের মধ্যে আলোচিত দুটি গ্রন্থ হচ্ছে। অ্যামবিয়েতো, লা দেসত্রাকশন দা এল আমোর।1977সালে নোবেল কমিঠি তাকে পুরস্কার দিয়ে নিজেরা সম্মানিত হন। তার একটা কবিতা।
বল, আমাকে বল
গোপন তোমার যা কিছু আছে আমাকে বল
তোমার কথা আমাকে বল,
আমিও জানতে চাই,
হৃদয় কেন পাথর নয়,
হৃদয় কেন পালক নয়,
হৃদয় কেন বৃক্ষ নয়-
আমি জানতে চাই
স্রোতের খাঁজে আটকে পড়া
মৃত বালিকাটি কেন নড়ছে না।
নদীর স্রোতে ভেসে চলছে যে নৌকাটি
পাল তুলে অনায়াসে, তার মতন
মৃত বালিকাটি কেন সমুদ্রে যাবে না,
কেন স্রোত থমকে দাঁড়িয়েছে সেখানেই
মৃত মেয়েটি যেখানে শুয়ে আছে।
[মুল স্পেনীশ থেকে ভাষান্তর করেছেন মুকুল]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



