এতটুকু কালিমা নাই মনে
প্রভু, তুমি কি পড়তে পারনা এ পাতক হৃদয়
এই শেষ প্রার্থনা অবিশ্বাসী মানব জাতির পক্ষে
নীতশে ঘোষনা দিয়েছিলো তোমার মৃত্যুসংবাদ
তার কথায় অন্তত এতটুকু বুঝা যায়
এক সময় জীবিত ছিলে তুমি
তোমার নাম দিয়ে কত ভন্ডেরা
মানুষের ভেতর গড়ে তুলেছে ভেদ অভেদ
তোমার নামে অন্ধেরা জ্বালিয়ে দিয়েছে
কত সভ্যতা, স্থাপত্য,প্রাসাদ...
কত টেকো মাথার বিজ্ঞানীরা দিয়ে যাচ্ছে
নিত্য নতুন জীবনের সংজ্ঞা
কিন্তু এই যে ক্ষনভঙ্গুর জীবন, সব কিছু শেষ হয়ে যায়
এত হাহাকার, বুক চাপরানো আর্তনাদ, পরাজিত
মানুষের ছিন্নভিন্ন দেহ
তুমি কি অত্যাচারীদের সাথে প্রাসাদে বসে সুরাপান করো, হাসো আর
প্রাণীর বিরুদ্ধে লেলিয়ে দাও প্রাণীদের
কখনো কি শান্ত হবে মানুষ , কখনো কি শান্ত ছিল তারা!
কখনো আমি বিশ্বাস করি নাই তোমাকে
তবু এ শূণ্যতা আর সহ্য হয়না প্রভু
আজ বড় অশান্ত এ নাস্তিক হৃদয়
অন্তত এ পাপীর কানে কানে বলো'পৃথিবীতে এতিম নয় প্রাণ'!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



