জাহেদ সরওয়ার
ভুলে যাও তুমি সেই প্রতিশ্রুতির কথা
সেই শীতরাত, নিঘর্ুম নিষিদ্ধ অভিসার
তোমার চুলের ভিতর নাক ডুবিয়ে কেন মনে পড়ে
আমাজানের অন্ধকারে মৃত নিগ্রোদাস ভর্তি
ভৌতিক জাহাজের কথা
তোমার দুই পর্বতের মাঝখানে গিরিপথ বেয়ে
নেমে গেছে আমার ক্যারাভান
সেখানে সভ্যতার পতাকা হাতে ডুবন্ত মানুষেরা তুমুল ডাকছে
ভেবোনা তোমার মসৃণ ত্বক ঘষে নিয়ে গেছি যাবতীয় সুখ
তুমিওতো বলেছিলে' আমি চ ুলে ছাই আর চোখে
ছায়াময় সংসার বিভাগী সেই ভবঘুরে'
তুমি কি দেখনি আমার দেহে বেদনার বসন
তুমি কি দেখনি সেই একতারা যার সুরে ব্যথিত এই বুক
তুমি কি দেখনি গভীর রাতে মোম জ্বালিয়ে বসে
থাকি সভ্যতার সদর দরজায়
ইশ্বরের চোখে আমি দেখে যাই মানুষ, শয়তান আর জল্লাদের অননোমোদিত হত্যালীলা
ক্রমশ নীল এক বিষ ছেয়ে ফেলে দেহ
আমার রক্তে লেখা হবে এ শতাব্দীর ইতিহাস
জনারণ্যে অক্সিজেন খাওয়া এক বৃক্ষ আমি
আমার নাম লেখা হয়ে গেছে
অনশনে মৃত শহীদ কবিদের সাথে
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



