"চিটাগাং এ চৌধুরী বংশের ছেলে আমি।নামের শেষে ও চৌধুরী টাইটেল আছে কিন্তু। চিটাগাং এর যেখানে যাই না কেন ভাইয়ার সাথে ধাপ্পাবাজী করতে পারবেনা। কারণ ভাইয়ার হাত অনেক লম্বা। "
যদি কখনো কারো কাছে শুনতাম যে সে ছিনতাইকারীর খপ্পরে পরেছে কিংবা মলম পার্টির মলম মালিশ খেয়েছে, তখন ই আমি এইসব ডায়ালগ ছাড়তাম। এবং গর্বের সহিত চৌধুরী মার্কা ডায়ালগ এইসব আমি আমার HSC লেভেল পর্যন্ত মেরেছি।
সেদিন ছিল শুক্রবার।সকালে উঠলাম বাংলার নবাবের মত 10 টাই। তাও বন্ধুর ফোনে। বন্ধু আমার ফোন করেছিল এক জরুরি কাজে। নিউমার্কেট এ হাজির হতে বল্ল 11 টার মধ্যেই। আমিও তাড়াতাড়ি দাঁত ব্রাশ, ব্রেকফাস্ট করে মান্জা মাইরা গেলাম নিউমার্কেটে, বন্ধুর সাথে দেখা করতে । পকেটে ছিল 1500 টাকা। যার মূল্যমান এখন ধরতে গেলে 3500 টাকা। দ্রব্যমূল্যের যা উর্ধগতি।
আরো বেশি হতে পারে। হে হে।
টাকাগুলো ছিল সদ্য শেষ হওয়া ঈদের সেলামির।অনেক ভাব নিয়ে, পকেটে হাত দিয়ে, গা দুলিয়ে হাঁটছিলাম নিউমার্কেটের ফুটপাত ধরে।আজকাল পকেটমারেরা তেমন ভাত না পেলেও তখন ভালই কদর ছিল। সেদিন আবার রাস্তাঘাটে মানুষজন কম ছিল। কারণ জুম্মার দিন ।
হাটতে হাটতে কিছুদূর যাওয়ার পর দেখলাম দূরে 3,4 জন কি একটা জিনিস নিয়ে দরদাম করছে এবং তাদের দেখে মনে হলো সিরিয়াস কিছু। আমিও কৌতুহল নিয়ে কাছে গেলাম।একজন কে জিজ্ঞেস করলাম ...
"ভাই কি হয়েছে ?? "
1 নাম্বার মোচওয়ালা শুকনো, লোকটি আমার প্রতি গদ গদ হয়ে আরেকজনের হাতে থাকা গোল্ডেন কালারের একটি ঘড়ি দেখিয়ে বল্ল. ..
" ভাই এই লোকটা এই ঘড়িটা বিক্রি করে দিতে চাই।তার বউয়ের নাকি অপারেশন।এই মুহুর্তে টাকা দরকার। সিঙ্গাপুর থেকে কেনা ঘড়ি। দাম নিশ্চিত কমছে কেম 20,000 টাকা।"
লোকটির কথা শুনে, দুই নাম্বার লোকটির দিকে তাকালাম সে দরদাম করতে ব্যস্ত তখনো।
চিকন, বেটে পরনে কালো ফুল হাতা শার্ট দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরে অভুক্ত।
"নাহ ভাই এক দাম 5000টাকা। খাটি সোনা দিয়ে তৈরি " বল্ল দুই নাম্বার।
"ভাই 1000 টাকা দিমু। দিয়া দেন " বল্ল তৃতীয় জন।"
দ্বিতীয় জন কিছু না বলে হাটা শুরু করল, তাড়াহুড়ো করে বাকিরা তার পেছন পেছন।
প্রথম জন আমাকে বল্ল বিরস মনে, দুঃখ আক্রান্ত চেহেরা নিয়ে
"ইশ টাকা থাকলে নিয়া ফেলতাম।স্বর্নের ঘড়ি তো কমে 10,000tk পাওয়া যাইতো "
আমি এতক্ষণ ধরে সুবোধ বালকের মত দেখে যাচ্ছিলাম। তৎক্ষণাৎ আমি চিন্তা করলাম ..
" যাহ বাবা সুযোগে তো একটা পেয়ে গেলুম নতুন মোবাইল কেনার। পকেটে আছে 1500টাকা। লোকটা যেহেতু ঠেকায় পড়ছে, একটা সুযোগ নিয়েই দেখি। "
অতঃপর বুক ফুলিয়ে পা দুলিয়ে, দয়ালু ফেস করে গেলাম ঘড়িওয়ালা আইমিন বিপদগ্রস্ত!! সেই দুই নাম্বারের কাছে।
প্রথম নম্বর কে পেছন ফিরে দেখলাম, আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উল্টো পথে হাটা দিল। আমি মনে মনে তাকে ধন্যবাদ দিলাম তার ইনফ্লুয়েন্স এর কারণে।
" ভাই কি বেপার, আপনি ঘড়ি কেন বিক্রি করে দিতে চাইছেন?? কি হয়েছে?? "
বুকে চাপা কষ্ট নিয়ে বল্লাম!!
" ভাই আমার বউ হাসপাতালে। অপারেশন করতে অনেক টাকা লাগবো। এই ঘড়িটা আমগো বিয়েতে উপহার দেছিল শ্বশুর বাড়ি থেইকা। স্বর্ন দিয়া বানানো ঘড়ি। দাম 20000 টাকার উপর। দেখেন ভাই এখনো চক চক করতেসে।" রুমাল দিয়ে বাধানো চক চক করা সোনালী কালার এর ঘড়িটি দেখিয়ে দুঃখ ভারাক্রান্ত মনে বল্ল সে।
"বউরে না জানায় ঘড়িটা বিক্রি করতে নিয়া আসছি। খুব কষ্ট লাগতেসে। তাও কিছু করার নাই ভাই। বউরে বাচাইতে হবে। "
তার দুঃখে দুঃখিত হয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম
কত দামে বেচতে চাইছেন আপনি ??
" ভাই এক দাম 5000!!"
আমি তো টাসকির সহিত দুঃখ পাই গেলাম। কসকি মোমিন এত টাকা কই পাব মনে মনে বল্লাম। তাও হাল না ছেড়ে "যে করেই হোক এই ঘড়ি আমারে পাইতেই হবে" এই চিন্তা করে বল্লাম ..
" ভাই আমার তো এত টাকা নাই। আমার কাছে 500 টাকা আছে, তো যদি......"
বাকিটা না শুনে, এইটা শুনেই সে হাটা শুরু করল।আর এমনভাবে তাকালো যেন আমার মত মহা বেয়াদপ সে জীবনে দেখে নাই। আমি তো আাকাশ থেকে পরলাম। অতঃপর আমিও
"ও মাগো!! গেলো তো হাতছাড়া হয়ে" এই ভেবে তার পিছু নিলাম। সে ততক্ষণে রাস্তার অন্য পারে। নিউমার্কেটের মেইন গেইট ছিল বন্ধ। তার সামনে গিয়ে দাড়ালো। আমিও গিয়ে দাড়ালাম তার পাশে। বল্লাম
"ভাই লাস্ট 1000 টাকা দিতে পারব। "
"না না ভাই এত কমে বিক্রি করতে পারমুনা "
এমন সময় কোথা হতে যেন একজন মাঝারী বয়সী লোক চতুর্থ নাম্বার, এসে আমাদের পাশে এসে দাড়ালো।
আমরা তখনও কথা বলছিলাম। হঠাৎ সে বাম হাত ঢুকিয়ে দিয়ে বল্ল " কিতা হয়সে ভাই?? "
আমি সাথে সাথে বল্লাম
" নাহ আঙ্কেল কিছু না " এইটা বলতে না বলতেই, ওই শালা তাকে গিয়ে বল্ল "ভাই এই ঘড়িটা বিক্রি করমু। কিনবেন। বিপদে পড়ছি। ঘড়ি কিন্তু খাটি সোনার "
চতুর্থ জন বল্ল " হ তাইতো দেখতাছি, আমার সৌদি আরবে ঘড়ির দোকান আছে। এই ঘড়ি তো ফাইলা দিলেও তো 10,000 টাকা যাইবো।
এই কথা শুনে তো আমার মাথা আরো নষ্ট। বল্লাম
" ভাই দেখেন আমার কাছে 1500টাকা আছে। সব দিয়ে দিমু। আমারে দেন। না হইলে কি আর করব। "
চতুর্থ লোকটি বল্ল " ঐ যা পাস তাই নে। নিজের বউরে বাচা আগে। "
সাথে সাথে বউ পাগল এতিম টি আমাকে ঘড়িটি দিয়ে, আমার হাত থেকে 1500টাকা গুলো ছোবল মেরে দিল হাটা। সাথে চতুর্থ জন ও।
আমি তো চরম খুশী ....."ওরররে পাইসি মাম্মা......"
1মিনিট বাদের ঘটনা ...
দেখলাম রাস্তার ওই পারে প্রথম জন থেকে শুরু করে চতুর্থ জন সব একসাথে দাড়িয়ে, আমার দিকে থাকিয়ে হাসছে ....... আমিও তাদের দিকে থাকিয়ে হাসি কান্না মিক্স টাইপ একটা হাসি দিলাম. ....
TO BE CONTINUED .....
বলুন তো কি বুঝলেন এতটুকু পরে...
ঘটনার বাকি আরো আছে অল্প, পরের পোস্ট এ জানবেন ....:।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




