গতকালের পরের এপিসোড ......
" যখন দেখলাম সবকটা মিলে আমার দিকে তাকিয়ে হাসছিল সাথে সাথে বুঝলাম, আমি ধরা খেয়েছি। আইহাই!!
এ কি হয়ে গেল??
নাহ তো সবকটি না। বিক্রেতা বেটা কে তো দেখছিনা। গেল কোথায়??
মূহুর্তেই আমার মাথাই একটা আইডিয়া আসল। দেরি না করেই আমি ছুটে গেলাম সেই লোকগুলোর কাছে।লোকগুলো আমার দিকে তাকিয়েই ছিল।আমার ছুটে আসা দেখে সবকটা মিলে মাইর দেওয়ার প্রস্তুতি দেখে আমি তো আরো অসহায় হয়ে গেলাম। কিন্ত টাকার মাইয়াই আমি তাও গেলাম তাদের কাছে। গিয়ে বুঝলাম তাদের ওস্তাদ ওই চতুর্থ নাম্বার লোকটিই।
অনেক চেপে, চোখ মুখ এতিমের মত করে দিলাম এক কান্না!! সাথে সাথে ওস্তাদ খেয়ে গেল টাসকি।!!
" আঙ্কেল, এই 1500 টাকাগুলো আমি ঈদে সেলামী পাইসি।অনেক কষ্ট করে টাকাগুলো জমাইসি।অ্যাঃ অ্যাঃ.. :'( "
কান্নার ভলিউম আর মুখের বাকাঁনো আরো একটু বাড়িয়ে দিয়ে বল্লাম
"আজ আম্মু আমাকে মানা করছিল যাতে এত টাকা নিয়ে না বের হয়। আমার মনে হয় আম্মুর বদ্দোয়া পড়ছে। অ্যাঃ অ্যাঃ অ্যাঃ ... :'( "
ওস্তাদ আঙ্কেল কিছুই বল্লেন না। আমার দিকে কয়েক মূহুর্ত তাকিয়ে থাকলেন। হঠাৎ ডাক দিলেন . .
" ওই লোকমাইন্না টিয়াগুন লই আয় "
সাথে সাথে সেই লোকটি, যার বউ হাসপাতালে, সে বের হয়ে আসল পাশের এক চিপা থেকে ..
আমি ভিতরে ভিতরে রেগে জ্বলে উঠলাম তাকে দেখে। কিন্ত চেহারায় সেই ছাপ আনলাম না। আরো অসহায় হওয়ার ভান ধরলাম, মুখটাও করলাম আরো বাঁকা। ওস্তাদ আঙ্কেল চোখ মুখ কুচকিয়ে, আমাকে একটা থাপ্পড় দিয়ে আর আমার হাতে টাকা টা দিতে দিতে বল্ল " যাও একান তেকে..আম্মুর সাথে বিয়াদপি হরবেনা।বুঝেছ??"
আমি কান্না জড়িত কন্ঠে বল্লাম
"জি আঙ্কেল,জি আঙ্কেল। আর জীবনেও না।"
একজন বলে উঠল "ওস্তাদ বেয়াগ্গুন টিয়া দিই ফালাইলি কেন ওইব?? , কিছু রাহনা।"
মানে ওস্তাদ সব টাকা দিয়ে ফেল্লে কিভাবে হবে। কিছু রাখেন। ..
ওস্তাদ কিছুই বল্ল না। শুধু চেয়ে চেয়ে আমার চলে যাওয়া দেখল।
আর আমি ....
তাড়াতাড়ি একটা লোকাল বাস এ উঠে গেলাম।যাওয়ার সময় দেখলাম তারা তখন ও ঐ জায়গায় দাড়িয়ে ছিল।
আমি সাথে সাথে তাদের মিডেল ফিঙ্গার দেখিয়ে, চিৎকার করে বল্লাম ...
" চোরের উপর বাটপারি করলাম।হাঃ হাঃ"
মনে হয়না তারা মিডেল ফিঙ্গার এর মানে বুঝেছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




