ভাবছিলাম বসে বসে কি লিখা যায় ..
হঠাৎ মনে পড়ল ছোটবেলার কথা।ছোটবেলার প্রেমের কথা। ছোটবেলাই পুকুরি বেগম নামের একজনের সাথে আামার লাইলি মজনু টাইপ প্রেম ছিল। আজ আমি তার কথা বলব শুধুই তার কথা। ..
আমার শৈশবের দুই তৃতীয়াংশ কেটেছিল গ্রামে।
মাটির গন্ধ, খোলা বাতাস, পুকুর, নদী, খাল বিল নিয়ে বলতে গেলে আমাদের গ্রামটি ছিল স্বর্গ। ছিল বল্লাম এই কারণে যে আজ থেকে চৌদ্দ বছর আগে সেই গ্রাম ছেড়ে এসেছি। ঈদ কিংবা অন্য কোন উপলক্ষ ছাড়া গ্রামে যেতে পারিনা বল্লেই চলে।যদিও আমাদের গ্রামে যেতে দেড় ঘন্টার পথ (লোল) । থাক সে কথা ..
আমাদের গ্রামকে আমি সবচাইতে বেশি ভালবাসতাম পুকুরের কারণে।
এই পুকুরের সাথে কত যে প্রেম ছিল আমার। আহ কি রোমান্টিক ছিল দিনগুলো !!
আমাদের গ্রামের পুকুরটা ছিল ভালই সুন্দরী এবং আকর্ষণীয়। ছিল রূপবতী!
পুকুরে সাতার কাটা যে কত সুখের তা
বলে বোঝাতে পারবনা।
ঘন্টার পর ঘন্টা পুকুরের পানিতে ডুব সাতার, লুঙ্গি ফুলিয়ে সাতার,পানিতে পিঠ এলিয়ে সাতার এরপর সাতারের রেস দিয়ে কাটিয়ে দিতাম।
ইয়ে মানে মাঝে মাঝে এক নাম্বার চাপ দিলে, কাজটা পানিতেই সেরে নিতাম (লোল)। তবে এই কাজটি সবাই একবার না একবার করেছেই যারা পুকুরে কিংবা সুইমিংপুলে গোসল করতে অভ্যস্ত।
তবে এই পুকুরে গোসল করা নিয়ে আমার অনেক বেদনার স্মৃতি আছে। যেমন প্রেমিকদের প্রেমিকাকে পেতে বাপের অত্যাচার সহ্য করতে হয় তেমনি পকুরি বেগমের টানে আমিও কম অত্যাচার সহ্য করিনি।
পুকুরে গোসল করাটা কি কারণে যেন আমার বাব পছন্দ করতেন না। তাও আমি লুকিয়ে লুকিয়ে আমার দাদীর সাথে পুকুরে গোসল করতে যেতাম। বাবার হাতে একবার ধরা খেয়ে এমন মারটাই না খেলাম ভাবলে গায়ের লোম খাড়া হয়ে যায়।
বাপ সেইদিন আমাকে নারকেল গাছের ঢাল দিয়ে এমনভাবে পিঠিয়েছিল। ভয়ে এক সপ্তাহ পুকুরের ধারের কাছেও যাইনি।
কিন্তু আমার প্রেমিকা এই পুকুর আমাকে এমনভাবে ডাকত শেষ পর্যন্ত আর নিজেকে আটকে রাখতে পারতাম না শত অত্যাচারেও।
ভালবাসার টানে ছুটে যেতাম পুকুরের কাছে।অতএব আবারো চলত ঘন্টার পর ঘন্টা প্রেম আমার পুকুরি বেগমের সাথে।আহ. ...
ওহ হা কাল গ্রামের বাড়তে যাব। গ্রামের প্রেমিকা পুকুরি বেগম আমাকে স্মরণ করেছে। ফেসবুকে জানালো সে নাকি আমাকে খুব মিস করছে। হিঃহিঃ ...
আশা করি আমার আর পুকুরি বেগমের ভালবাসার রোমান্টিক ছবি আপলোড পাইবেন।
চোখ রাখুন এই লিঙ্ক এ।
Click This Link
So ডু not মিস ইট ... গুd নাইট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




