somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

**টাকাওয়ালা, গাড়িওয়ালা হইলেই ভদ্রলোক হওয়া যাইনা! বুইঝলানি বা...??!!**

৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কনকনে ঠান্ডায় দুপুরে বের হলাম। বের হয়ে রোদের দেখা পেলেও ঠাণ্ডার কমতি ছিলনা বরং বাতাসের কারণে সুইয়ের মত বিদ্ধ হচ্ছিল সারা শরীর জুড়ে ।
কিন্তু কিচুক্ষন পর একটি ঘটনা দেখে শরীর সত্যিই উত্তপ্ত হয়ে উঠেছিল।

একটি পেট্রোল পাম্পের পাশ দিয়ে হেটে যাচ্ছিলাম। এমন সময় দেখি ফরসা রঙের, চোখে ফ্রেমলেস চশমা, চুল ছোট করে কাটা যাকে বলে রাহুল কাট অনেকের ভাষায় মুরগি চোরা কাট!! (কিছু মুরগি দেখা যায় যেগুলোর গলায় কোন পালক নেই । দেখতে বিদঘুটে)। বেটে গোল গাল চেহেরার একজন ভদ্র লোক!! নাক ফুলিয়ে, মহা উৎসাহে লম্বা মোটা একটি লাটি নিয়ে একটি সি.এন.জি টেক্সির সামনের গ্লাস ভাঙ্গছে।সাথে বোনাস হিসেবে মুখে চট্টগ্রামের অভিজাত গালি।
কৌতুহলী হয়ে কাছে গেলাম।আমার সাথে যোগ দিল আরো কিছু উৎসুক জনতা। লোকটি চিৎকার করে বলছিল ..

"তোরে কতবার বল্লাম গাড়ি সরাতে?? সরাইলিনা কেন??! বেটা তোর এত সাহস!! চু***** খা***** (গালি) ।"

পাশ থেকে চামচা সেজে আরেকজন বলে উঠল

"ওই তোরে আমি কইলাম না তোর টেক্সি সরাইতে। চারবার কইসি না!!? বেটা গাদ্দার। "

টেক্সি ড্রাইভার যুবক ছেলেটি বয়স 23,24 হবে।বিরস মনে তার সিটে বসে হতভম্ব, ভীত হয়ে তার সামনের গ্লাস ঝন ঝন করে ভাঙ্গা দেখতে লাগল।তার চেহেরা দেখে মনে হল সে এই জীবনে কখনো গ্লাস ভাঙ্গা দেখেনি। নে বাবা এইবার মন ভইরা দেখ।
গ্লাসের কিছু টুকরো তার শরীরে এসে পড়ল ছড়িয়ে ছিটিয়ে।

ভীতসন্ত্রস্হ ছেলেটি কিছু না বলে তাড়াতাড়ি টেক্সি স্টার্ট দিয়ে চলে গেল। আর ভদ্রলোক দেখলাম তখনো গালি দিতে দিতে তার হাতের মোটা লাটি ফেলে পেছনে থাকা একটি কার এ উঠে বসে সেই পেট্রোল পাম্প থেকে তেল নিচ্ছেন। ( মানে সে বুঝিয়ে দিল
তার অনেক হেডম। যদিও আমরা কেউ জানিনা আছে কিনা! তবে আমার মত সকলে বুঝে নিল তিনি বহুত কিছু। যেহেতু কারের মালিক!! )


ঘটনা দেখে এবং আশপাশের মানুষের কথা শুনে বুঝলাম কারের বিশিষ্ট সংগ্রামী টাকাওয়ালা, গাড়িওয়ালা জনাব ভদ্রলোক, তেল নিতে গিয়ে টেক্সিওয়ালা ছেলেটিকে বার বার বলা সত্ত্বেও সাইড না দেওয়াই তার টেক্সির গ্লাস ভেঙে দিয়েছেন লাটি দিয়ে !!
যদিও লাটি তিনি কোথাই পেয়েছেন জানিনা।

অবাক করা বেপার কেউ এর প্রতিবাদ করেনি। সবাই আরো টেক্সি ড্রাইভারকে দোষারোপ করতে লাগল সমানে!!!

আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না যেহেতু বাকিরাও দোষ দিচ্ছিল টেক্সি ড্রাইভারের।

"বেচারা এখন কি করবে? বেচারা তার মালিক কে কি জবাব দিবে?"
এমন চিন্তা করতে করতে যখন চলে আসছিলাম তখনই খেয়াল করলাম সেই যুবকটি বীরের মত, কিন্তু চেহেরাই দুঃখের স্পষ্ট ছাপ নিয়ে এগিয়ে আসছে। আর পেছনে পুলিশের একজন অফিসার।

আমি তো দেখে মনে মনে বল্লাম "যা বাবা টেক্সি ড্রাইভার হালাই তো পুরাই ভোদাই। পুলিশরে কেমনে বিশ্বাস করে??!! নে এইবার না জানি তার পুরা টেক্সিটাই থানাই নিয়ে যাই!! ??
আমিও গেলাম পিছু পিছু ..
পুলিশ সাহেব ঘটনা স্হলে গিয়ে বল্লেন ..
"কে গাড়ির আইনা ভাঙ্গসে?? "
সবাই দেখিয়ে দিল সেই ভদ্রলোক কে।

কার ড্রাইভার বের হলেন। পুলিশের কাছে এসে ঢোক গিলে বল্লেন ..

"স্যার সবাই কে জিজ্ঞেস করেন। কার দোষ। ওরে বার বার বলা সত্ত্বেও গাড়ি সরাইনাই। তাই আমি আইনা ভেঙ্গে দিলাম। "

"আপনি তো এইভাবে আইনা ভাঙ্গতে পারেন না। বেশিতে চড় থাপ্পড় মারতে পারেন। "
বল্লেন পুলিশ অফিসার টি।

এখন আমি তো সুযোগ পেয়ে গেলাম। আমি বল্লাম ..
" ভাইয়া টেক্সির মালিক তো সে না। আপনি ওকে চড় থাপ্পড় মারতেন, টেক্সির গ্লাস কেন ভাঙ্গলেন?!
আপনার উচিত এখন ক্ষতিপূরন দেওয়া। "
পুলিশ অফিসার একমত হলেন আর বল্লেন ..
"আপনি ক্ষতিপূরন দিবেন, না হইতো আইন অনুযায়ী মামলা করতে বাধ্য হব।"
তখন বেচারা কার মালিকের ফুটানিক্যাল চেহেরা মূহুর্তে মদন মার্কাই রূপান্তরিত হতে দেখে আমি মনে মনে হাসতে হাসতে ওখান থেকে চলে এলাম। এর পরে কি ঘটেছে আমি জানিনা তবে..
উপরোক্ত ঘটনা থেকে আমার কিছু আহরিত শিক্ষা ঃ

* কার কিংবা গাড়ির মালিক হলেই ভদ্রলোক হওয়া যাইনা। বরং বেশির ভাগ গাড়ির মালিক অভদ্রই হয় যারা এইরকম করে ।আ

* পুলিশ সবসময় খারাপ হয় না।

*বাংলার জনগণ শক্তের ভক্ত, নরমের জম।

* আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস খুব কম। অন্যায়কারী যদি টাকাওয়ালা হয় তাহলে তো কথাই নেই। সাত খুন মাফ।

তবে কিছু ব্যাতিক্রম আছে। কিন্তু সংখ্যাই খুব কম।

সবশেষে একটা কথা ..
"যাদের টাকার গরমে, গাড়ির গরমে শীতকালও পালাই বাংলার জনগণের পক্ষ থেকে থুতু মারি তোদের মুখে। "
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৭
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×