লেখক হতে গিয়ে গত কয়েকমাসে অনেক কিছুই শিখলাম। অনেক কিছুই দেখলাম। সবচেয়ে যে ব্যাপার টি আমাকে অবাক করেছে তা হলো পান থেকে চুন না খসতেই সমানে ছাগু কিংবা ভাদা ইত্যাকার আউলা ফাউল শব্দ ট্যাগ করে একজন আরেকজন কে গালি দেওয়া এবং একে অপরের চৌদ্দ গুষ্টি উদ্ধার করা, আরো কত কি। এমনকি অনেক ভাল ভাল লেখক আর ব্লগাররাও এসব থেকে বাদ জান নি।
আমি নিজেও মনের অজান্তে এইসবের সাথে জড়িয়ে পড়েছিলাম মাঝে মাঝে।
আমি খুব ছোটকাটো অতি সাধারণ লেখক। রাজনীতি খুব ঘৃণা করতাম। কিন্তু দেশের হর্তাকর্তাদের লুটপাট আর সহ্য করতে না পেরে প্রতিবাদের অস্ত্র হিসেবে বেছে নিয়েছিলাম তলোয়ারের চেয়ে ধারালো "লেখনী " অস্ত্র।প্রবেশ করলাম লেখকদের জগতে।ভেবেছিলাম আমার মত হয়তো অনেক বন্ধু পাব।
কিন্তু এইখানে এসেও দেখলাম নোংরা রাজনীতির সেই কালো থাবা। একজন আরেকজনের মুখে চুনকালি লাগানোতে ব্যাস্ত। ব্যাতিক্রম কিছু শ্রদ্ধেও লেখক আছেন যারা পাঠকের হৃদয়ে স্হান করে নিয়েছেন। কিন্তু একটা কথা তো সবাই জানেন যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট তেমন ই অতি লেখকদের কারণে কলঙ্কের দাগ পড়েছে আমাদের লেখনিতেও।
আরো একটা ব্যাপার খেয়াল করলাম আমাদের দেশের সাংস্কৃতি মনা আর আধুনিক লেখকদের অধিকাংশই এখন নাস্তিক। তাদের লেখনির উদ্দেশ্যই ধর্মের মূলৎপাটন করা। এর জন্য তাঁরা ধর্মের প্রভু কিংবা মনীষিদের সমানে গালি দেন। এই ক্ষেত্রে ইসলাম ধর্মই এগিয়ে। আল্লাহ কে, মহানবী (স ঃ) কে নিয়ে এইসব তথাকথিত নোংরা লেখক যে হারে নোংরা বাক্য ব্যাবহার করে তা সত্যিই দুঃখজনক। লেখক হিসেবে তাঁরা অন্যের ধর্ম বিশ্বাসের উপর সামান্য শ্রদ্ধাটুকুও দেওয়ার প্রয়োজন মনে করেন না ।কিছু আস্তিক নোংরা গালি, নোংরাভাবে প্রতিবাদ করতে গিয়ে ছোট করেণ নিজের ধর্মকেই। কেন এইসব নোংরামি!?! নাস্তিক হন আর আস্তিক হন একদিন সকল কে মৃত্যুবরণ করতেই হবে। যদি সৃষ্টিকর্তা থেকেই থাকেন তবে তো আমরা আস্তিকরা হয়তো বেচে যাব।নাস্তিকরা তো ধরা খাবেনই তখন। আর সৃষ্টিকর্তা যদি না থাকেন তবে সবাই মাটির সাথে মিশে যাব। কারো কোনও সমস্যা হবেনা।অতএব দুনিয়াতে বসে লেখনির নামে মূর্খামী করা আর তৃণভোজীর মত বসে বসে ঘাস খাওয়া একি কথা।
শেষ কথা ঃ
কথিত আছে অশিক্ষিত মূর্খের চেয়ে শিক্ষিত মূর্খ অনেক বেশি বিপদজনক।
কারণ অশিক্ষিতরা না জেনে সমস্যার সৃষ্টি করে। আর শিক্ষিতরা জেনে সমস্যার সৃষ্টি করে এবং এই সমস্যার ফলে তৈরি হয় আরো বিপদজনক কোন অবস্থার।
আমাদের লেখার উদ্দেশ্য হওয়া উচিত দেশের, জাতীর উপকার হয়, উন্নতি হয় এমনকিছু। সর্বপরি পঠকদের বিনোদন দেওয়া। নোংরাভাবে অন্যদের অপমান করা নয়। হোক তিনি আস্তিক কিংবা নাস্তিক কিংবা সুশীল। লেখা হোক শালীন নোংরামি মুক্ত।
এই শপথ নিয়ে আজ থেকে আমি আমার লেখার ধারা পরিবর্তন করব ইনশাআল্লাহ।
আপনি করছেন তো??
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




