somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

** পাঁচ তলা উপরের ছাদ থেকে লাফ দেওয়া এক চোর এবং আমি**

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাঁচ, ছয় বছর আগের ঘটনা। কলেজে পড়ি তখন।
সেদিন সকালবেলা ঘুম ভেঙ্গেছিল আশপাশের চিৎকার চেঁচামেচি শুনে। ব্রাশ করে মুখ হাত ধুয়ে তাড়াতাড়ি দেখতে গেলাম ঘটনা কি?! আমি বরাবরই অতি কৌতুহলী একজন মানুষ। যখন যেখানে গোলযোগ সেখানে আমি উপস্থিত হই যদি সম্ভব হয়। এই যেমন গতকাল রাতেও বাসার জানালা দিয়ে দেখতে পেলাম ধাওধাও করে এক এলাকায় আগুন জ্বলছে, সাথে সাথে চলে গেলাম সে জায়গাটিতে । এই টপিক নিয়ে
অন্য আরেকদিন বলব।

তো সেইদিনও বাসার নিচে দৌড়ে গিয়ে দেখলাম আমাদের বাড়িওয়ালার ছোট ছেলে হাতে ইলেকট্রিক তার দিয়ে পেছানো রশি দিয়ে সজোরে পেটাচ্ছে এক ছিচকে চোর কে। চোরের মুখে রক্ত মাখা তারের ছাপ। গগন বিদারী চিৎকার করতে লাগলো সে, সাথে সপাং সপাং চলতে লাগল "তার থেরাপি"। জিজ্ঞেস করলাম "কি ব্যাপার কি হয়েছে?? "
একজন বল্ল " ছাদে টাওয়ারের তার চুরি করতে গিয়ে ধরা পড়েছে।এইগুলার অভ্যাস খারাপ। বারবার চুরি করে। মারুক শালাদের!! "
চোরের অবস্থা দেখে আমি কয়েকবার মানা করে ওখান থেকে চলে আসলাম নিজের রুমে। নির্মমভাবে মারার দৃশ্যটি আর দেখতে পারছিলাম না।

আধাঘন্টা পর হঠাৎ একটি বিকট আওয়াজ শুনলাম।বুঝতে পারলাম খারাপ কিছু ঘটেছে আবার। আমি আবারো দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসলাম।বারান্দা দিয়ে নিচে তাকিয়ে দেখলাম কেউ নেই! এক দৌড়ে উঠে গেলাম ছাদে। দেখি বাড়িওয়ালার বড় ছেলে নিচে তাকিয়ে কি যেন দেখছেন।
"ভাই কি হয়েছে "
ওনি তখন আতঙ্কে চোখ বড় বড় করে কাঁপা স্বরে বল্লেন
"চোরটা এইখান থেকে লাফ দিয়েছে "
আমি সাথে সাথে পাঁচ তলা ছাদের উপর থেকে দেখলাম সেই চোরটি নিথর হয়ে পড়ে আছে।এই দৃশ্য দেখে রাগে দুঃখে মনটা খুব খারাপ হয়ে গেল । মনে মনে ভাবলাম
"নিশ্চয়ই একে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। " কিছু না বলে আমি আমার বাসায় চলে আসলাম। আম্মু আমাকে চিৎকার করে করে ঘরে থাকতে বল্লেন।কারণ পুলিশি ঝামেলা পোহানোর সম্ভাবনা। আমি বাসায় এসে অন্য রুমের জানালা দিয়ে দেখতে লাগলাম কি হচ্ছে। দেখলাম চোরটি নড়াচড়া করছে। কিন্ত কেউ তার পাশে যাচ্ছেনা। আর সহ্য করতে না পেরে চোরটির কাছে গেলাম। গিয়ে যা দেখলাম এক কথাই মর্মান্তিক।
তার উপরের দাঁতের পাটি রক্তাক্ত হয়ে বের হয়ে আছে। তার ডান হাতের কবজি ভেঙে বাঁকা হয়ে ছিল। শরীর দুমড়ানো মোচড়ানো। তবুও সবাইকে হতবুদ্ধি করে পাঁচ তলা থেকে লাফিয়ে পাথুরে মাটির উপর পড়া চোরটি পানি খাওয়ার আকুতি করছিল। কিন্তু বিশ্বাস করুন কেউ প্রয়োজন ও মনে করছেনা এক গ্লাস পানি খাওয়ানোর। কারণ সে একজন চোর এবং সে রক্তাক্ত।
আমি নিজেকে আর নিয়ন্ত্রণ রাখতে পারিনি।চিৎকার করে বল্লাম ...
"ঐ তোরা চেয়ে চেয়ে কি দেখছিস, তোদের কি মায়া দয়া নাই?? সব কুকুরের দল।এইটা সার্কাস মনে হচ্ছে তোদের। "
আমার চিৎকার শুনে একজন পানি এনে দিল। আমি চোরটিকে ধরে আস্তে আস্তে পানি খাওয়ালাম। কি যে নির্মম ছিল সেই দৃশ্য। এখনো চোখে ভাসছে।
পানি খেয়ে তার দেহ আরো নিথর হয়ে গেল। মনে হলো সে মারা যাচ্ছে।এলাকার সবাই জড়ো হয়ে সে দৃশ্যটি দেখছিল। কতইনা সুন্দর দৃশ্য!!
কিছুক্ষণ পরে পুলিশ আসল। পুলিশের একজন অফিসার এসে বল্লেন
"দয়া করে একে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যান কেউ। এর অবস্থা খুব খারাপ।"
সাথে সাথে আশেপাশের মানুষ সটকে পড়তে লাগল। এগিয়ে আসার সৎ সাহস ছিলনা কারোর ই। সবাই বার বার খালি আমার দিকেই তাকাচ্ছিল। যেন সব দোষ আমার।আমাকেই এর প্রায়শ্চিত্ত্ব করতে হবে।বুঝতে পারলাম কাজটি আমাকেই করতে হবে।
অতএব দায়িত্ববোধ থেকে আমি নিজেই যাওয়ার জন্য এগিয়ে গেলাম ।
পুলিশ অফিসার বল্লেন "ধন্যবাদ। আপনি একে নিয়ে চট্টগ্রাম মেডিকেল যান। ওখানে আমাদের সোর্স আছে। আপনার কোন সমস্যা হবেনা।আপনার সাথে আরেকজন কে নিয়ে যান।"
মনে মনে বল্লাম সব কাপুরুষের দল কাকে নিয়ে যাব।তবুও চারপাশে তাকিয়ে দেখলাম এক কোণায় বাড়িওয়ালার সেই ছোট ছেলেটি ভেজা বিড়ালের মত দাড়িয়ে আছে। আমি তাকে ডেকে বল্লাম "আমার সাথে চল "
সেও সুবোধ বালকের মত আমার সাথে আসল, পাছে যদি আমি পুলিশ কে বলে দিয়, তাহলে তো কাম সারা বেচারাদের । অতঃপর আমি একটা সি.এন.জি নিয়ে চোরটির মাথা আমার কোলে, আর পা ওর কোলে নিয়ে রওনা দিলাম মেডিকেলের উদ্দেশ্য।
আমার মা এর চিৎকার তখনো কানে বাজছিল। "কুত্তার বাচ্ছা তুই আজকে ঘরে আসিস। তোকে আজ মেরেই ফেলব "।
রাস্তায় যেতে যেতে শুনলাম কেন চোরটি লাফ দিল।
তাকে নাকি ছাদে বেঁধে রেখেছিল এই কারণে যে, টাওয়ারের লোকরা আসবে পুলিশ নিয়ে আর তাকে পুলিশ সোপর্দ করা হবে এই কথা শুনেই চোর বাবাজী জান প্রাণ যাওয়ার ভয় তোয়াক্কা না করে, বাঁধন ছিড়ে পাঁচ তলা ছাদের উপর থেকে সুপারমেন জাম্প দিয়েছিল।হাসব না কাঁদবো এইটা ভাবতে ভাবতেই মেডিকেল আসলাম। দেখলাম পুলিশের কিছু লোক সেইখানে অপেক্ষা করছিলেন আমাদের জন্য। সবাই ধরাধরি করে তাকে নামালাম।
আমরা তাড়াতাড়ি নাম, ঠিকানা দিয়ে মৃত প্রায় চোরটিকে ভর্তি করিয়ে বের হয়ে আসলাম। কারণ আমার ফোনে ননস্টপ রিং বেজে চলেছে। সবই আমার আম্মাজানের কল।সামনে অনেকটা পথ, তারপরেই আমার আম্মাজানের সাথে মোলাকাত। ওহ আল্লাহ রক্ষা করো। এই দোয়া পড়তে পড়তে বাসার দিকে রওয়ানা দিলাম।

পড়ে শুনে আশ্চর্য হয়েছিলাম যে চোরটি নাকি সম্পূর্ণ সুস্থ হয়ে এখন কাজ করে আয় রোজগার করে।আসলেই রাখে আল্লাহ মারে কে।
শুনে নিজেকে এক মুহূর্তের জন্য ধন্য মনে হয়েছিল।জীবনের এইরকম কিছু কিছু মূহুর্ত আসলেই অর্থবহ করে তোলে বেচেঁ থাকার।
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×