somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

** আমার ক্লাস টু এর ছাত্র যখন বডি বিল্ডার **

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ একজন গুরুত্বপূর্ন মানুষের কথা বলব।তিনি আমার ছাত্র।
নাম "শেহজাদ"। ইংলিশ মিডিয়াম ক্লাস টু তে পড়ে।এলাকার একজন বড় ভাইয়ের ছেলে।বেশি আদুরে ছেলেটি। ফাকিবাজি করলেও তাই বেশি শাসন করতে পারিনা।পাকনামীতে তিনি তিন কাটি সরস।কিন্তু পড়াশোনা ওনার কাছে অনেক কষ্টের এবং বিরক্তিকর ব্যাপার।সে যাক আসল কথায় আসি।

মন খারাপ ছিল আজ। অনিচ্ছা সত্ত্বেও গেলাম পড়াতে।বাসায় বেল দিতে যাব এমন সময় জানালা দিয়ে দেখলাম আমার আদরের ছাত্র ওনার বাবার হেন্ড ডাম্বেল দু হাত দিয়ে এক ইন্চি পরিমাণ উঠানামা করাচ্ছেন।কষ্ট হলেও তিনি কাজটি অনেক পরিশ্রম এবং হাস্যকরভাবে করছিলেন।
আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে গেলাম রুমে।
আমাকে দেখে তিনি তাড়াহুড়ো করে চেয়াড়ে বসলেন। কিন্তু মুখে রাজ্যের রাগ।জিজ্ঞেস করলাম ..

কি ব্যাপার, Anything wrong ??

>> I am so angry today....
(মুখে একটু ফোস ফোস করে আওয়াজ ও করলেন।)

Why, why??

>> আমার বন্ধুরা আজ আমার সাথে মিথ্যা বলেছে।তাই।

কি মিথ্যা বলেছে??

>>আমি টয়লেটে গিয়েছিলাম। যাওয়ার সময় ওরা প্লান করছিল আমাকে বলবে...
"শেহজাদ প্যান্ট ভরে পায়খানা করেছে। " আমি শুনেছিলাম। তবুও আমি টয়লেট এ গিয়েছি। আসার পর ওরা আমাকে "শেহজাদ প্যান্ট ভরে পায়খানা করেছে। শেহজাদের প্যান্ট এ হাগু " এইরকম বলছিল ।আমি রেগে গিয়ে সবাইকে মেরেছি।তাও বলতেই আছে।( অসহায়ত্বের ইমোটিকন)

আমি অনেক কষ্টে হাসি দমিয়ে রেখে ওনাকে আরেকটু রাগানোর জন্য
বল্লাম....

Is it true, what they said?? I think you did it..!!

>>Noooo....they lied .... they are soo bad..ওরা সবসময় এইরকম করে আমার সাথে।

আমি খুব সিমপ্যাথি দেখালাম।
কিন্তু মুহূর্তেই আমাকে ওনার হাতের ফ্লেট পেশি দেখিয়ে বল্ল ...
>>তাই তো আজ আমি exercise করেছি।কাল স্কুলে গিয়ে আমি এগেইন প্রতিশোধ নিব। হাহ...(মুখে ভিষণ রাগের অভিব্যক্তি)

আমি হাসবো নাকি তাকে শাসাবো ভাবনায় পড়ে গেলাম।
নাহ পরে আর কিছুই বলিনি তাকে।আমি কালকের দিনের অপেক্ষায় রইলাম। শুনতে চাই তিনি কি করেছেন।
আপনাদেরও জানাবো।

ওহ বাসায় যখন ব্যাক করছিলাম মনটা তখন খুব ফুরফুরে। লাইফ ইজ সো বিউটিফুল। :p
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×