একজন লন্ডন প্রবাসী ভাই ইনবক্স করেছেন...
বাঙ্গালী মুসলমানদের করুন অবস্থা নিয়ে।নাস্তিক,ভিন্ন ধর্মের মানুষের অশ্লীল ভাষায় গালাগালির বিষয় বস্তু আল্লাহ ও রাসূল (স) এর তথা ইসলামের অপমান নিয়ে। দেশের এমন দূরবস্হাই আসতে না পারার আকুতি নিয়ে।দেশে শিবির, ছাত্রলীগ, পুলিশ এর ত্রাশের কারণে তাঁর মা বাবা দেশে আসতে মানা করার দুঃখ নিয়ে। দেশের মাটি ও মানুষের সাংস্পর্শে আসতে না পারার তিব্র বেদনা নিয়ে। "
"তাঁকে উৎসর্গ করে আমার এই লেখা।
যতই "জেহাদ জেহাদ" করেন আর যতই দেশে "ইসলামী খেলাফত শাসন" কায়েম করতে হবে বলে চিৎকার চেঁচামেচি করেন না কেন কোন লাভ হবেনা। যতদিন দিন না আমি ওয়াহাবী, আমি হিজবুতী, আমি শিবির, আমি সুন্নি, আমি দেওয়ানবাগী, আমি মাইজভান্ডারি, আমি উদারপন্থি মুক্তমনা মুসলিম এইসব পরিচয় বাদ দিয়ে আমাদের পরিচয় হবে একটাই . . .
"আমি মুসলমান "
"আমরা সবাই ভাই ভাই "
আজ ঘরে ঘরে হুমায়ূন আজাদ, আসিফ মহিউদ্দীন, তাসলিমা নাসরিন তৈরি হচ্ছে এইসবই আমাদের দোষ।যে নাস্তিক হয়ে আল্লাহ তাআলা, মুহাম্মাদ( স) কে গালি দিচ্ছে (নাউজুবিল্লাহ) সে কিন্তু আমাদের ই আপন একজন ছিল।খোজ নিয়ে দেখুন তারা শৈশবে কোননা কোন সময় আল্লাহর কাছে প্রার্থনা করতো।যখন আল্লাহ তাদের জ্ঞান দিলেন তারাই আবার আল্লাহর নাম নিয়ে গালাগালি করা আরম্ভ করলো।এইসবই মুসলমান হয়ে আমার আপনার পাপের ফলে ইসলাম কে ছোট করার ফল।
মুসলমান হয়েও শিবির বলে, মৌলবাদী বলে,হিজবুতী বলে, রাজাকার বলে যে আমাদের ছাগু ট্যাগ করছে সে কিন্তু আমি বা আপনাদের নিকট বন্ধু কিংবা আত্মীয় কিংবা মুসলমান ঘরের কেউ।
শিবির বলেন, আওয়ামীলীগ বলেন, পুলিশ বলেন সাধারণ জনগণ বলেন যারা প্রতিদিন কোন কোন না সংঘর্ষ বাধিয়ে, মারামারি হানাহানি করে রাস্তার কুকুরের মত ধুকে ধুকে মারা যাচ্ছে তাদের অধিকাংশই মুসলমান।
ভাই ভাই হওয়ার বদলে আজ আমরা একে অপরের শত্রু।এখন আমরা এক দল মুসলমানরা আরেক দল মুসলমানদের এতই ঘৃণা করি যে "সাপে-নেউলে সম্পর্ক" বাগধারা টি পরিবর্তন করতে কিছুদিন পর সাপ এবং নেউলের দল আন্দোলনে নামতে বাধ্য।
আমার আপনার কুকর্মের ফলেই আজ সমস্ত দোষ ইসলামের। মুসলমান মানেই আজ সন্ত্রাস।এইসবের সমস্ত দায়ভার অবশ্যই আমার আপনার। যে ধর্মের মানুষ হয়ে আজ আমাদের গর্ব করে পরিচয় দেওয়ার কথা ছিল আমি মুসলমান, আমার সৃষ্টিকর্তা এক আল্লাহ, আমার নবী মুহাম্মদ(স)।
সেই ধর্মের মানুষ হয়ে আজ আমাকে আপনাকে ছোট হয়ে থাকতে হয়। ভয়ে থাকতে হয় এই আমাকে ধরে নিয়ে গেল বলে, এই বুঝি বোমা মেরে উড়িয়ে দিবে আমাদের।
বহির্বিশ্বে মুসলমান বলে পরিচয় দিতে হাত পা কাঁপন ধরে যায়।
অন্য ধর্মের লোকেরা "আল্লাহ ফাকবার" "মোহাউম্মাদ" (নাউযুবিল্লাহ)
বলে অশ্লীল ভাষায় গালাগালি করার সাহস পাই আমাদের নিজেদের কারণেই।
দুঃখ ভারাক্রান্ত মনে এই লিখাটি লিখলাম। কোন দল কিংবা, ইসলামের নামে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না হয়েও আমাকে, আমার মত আরো অনেক কে অপবাদ দেওয়া হয় তুমি রাজাকার, তুমি ছাগু কিংবা তুমি বকধার্মিক। নাহ তো!
আমি এর একটিও না। আমি শুধু একজন মুসলিম।অন্যান্য মুসলমানরা আমার কাছে আমার আপন ভাই, বোন। অন্য ধর্মের মানুষদেরও আমি শ্রদ্ধা করি। তাদের ইশ্বর, ভগবান নিয়ে আমার মাথা ব্যথা নায়।তাও কেন আমার সাথে কিংবা আমার মত অন্য সাধারণ আরেকজন মুসলমানের সাথে এমন অবিচার??!!
কেউ কি আছেন উত্তর দেওয়ার??!!
নাহ দিতে পারবেন না। তাছাড়া আমাদের এতে কোন আপত্তিও নেই। প্রকৃত মুসলমান হতে হলে এইসব ই আমাদের মোকাবেলা করতে হবে।এইজন্যই আমি মুসলমান হিসেবে গর্বিত।গলা উচুঁ করে বলতে পারি আমার আল্লাহ এক, আমার রাসূল মোহাম্মদ (স)।
শেষ কিছু কথা :
আমি লেখালেখি করি অন্যকে বিনোদন দিতে, সমাজের জন্য কিছু করতে । অন্যের ধর্ম কে অশ্রদ্বা কিংবা আঘাত করতে নয়।
কিন্তু আফসোস লেখালেখির মত মহান, পবিত্র বিষয়কে আজ কিছু নাস্তিক, মুক্তমনা নামের অশ্লীল, নিচুমনের মানুষের যারা সকল ধর্ম কে, সকল ধর্মের মানুষকে, সকল ধর্মের মানুষের বিবেক কে আস্তাকুরে ফেলে ধর্ষণ করে যাচ্ছে প্রতিনিয়ত।যার প্রধান শিকার ইসলাম ধর্ম।জানি কেন! এবং আবারো বলছি এইসবই আমার, আপনার মত মডারেট মুসলমানদের ই দোষ।সমস্ত দায়ভার আমার, আপনার।
ক্ষমা চাই সেই প্রবাসী ভাইয়ের কাছে।
ক্ষমা চাই আল্লাহর কাছে এবং প্রার্থনা করি আল্লাহ যাতে হেদায়েত দান করেন আমাদের ।
আমিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




