আজ শহীদ জেহাদ দিবস পালিত
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ শহীদ জেহাদ দিবস পালিতঃ
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের অন্যতম শহীদ নাজির উদ্দিন জেহাদের ১৮তম শহীদ দিবস আজ। ১৯৯০ সালের এই দিন অবরোধ চলাকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নবগ্রামে। দিবসটি পালন উপলক্ষ্যে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আজ সকালে দৈনিক বাংলা মোড়ে অবস্থিত শহীদ জেহাদ স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছে। বিকাল ৪টায় ৩১/এফ তোপখানা রোডস্থ শহীদ আসাদ মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে শহীদ জেহাদ স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা সৈয়দ আমিরুজ্জামান এ উপলক্ষ্যে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাসে শহীদ জেহাদ আমাদের প্রেরণা। স্বৈরশাসন বিরোধী গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে অকুতোভয় এই ছাত্রনেতা আত্মাহুতি দিয়েছিলেন। তিনি বলেন, দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম সফল হলেই আমরা জেহাদসহ গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী মহান শহীদদের প্রতি যথার্থ সম্মান দেখাতে পারবো। জাতীয় স্বার্থ রক্ষায় জনগণের মৌলিক মানবিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন