বাউ কুল ও আপেল কুলের বাগান থেকে লাখ টাকা আয় করেছেন টাঙ্গাইলের মো. আবু তালেব মিয়া
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাউ কুল ও আপেল কুলের বাগান থেকে লাখ টাকা আয় করেছেন মো. আবু তালেব মিয়া। বাড়ি সংলগ্ন ৪০ শতাংশ জায়গায় বাগান করে ১৫০টি গাছ থেকে তিনি এ আয় করলেন। টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী গ্র্রামে তালেব মিয়ার বাড়ি। বাবা মৃত তাজু ফকির। ২০০৭ সালে স্থানীয় উপ সহকারি কৃষি কর্মকর্তা এম এম মোবারক আলীর পরামর্শে রাজশাহী থেকে ২০০ বাউ ও ১০০ আপেল কুলের চারা এনে লাগান। প্রথম বছর ২০ হাজার টাকা ব্যয় করে লাভ হয় ৫০ হাজার টাকা। ২য় ও ৩য় বছর ১৫ হাজার টাকা ব্যয় করে লাভ হয় এক লাখ টাকা। চতুর্থ বছর অর্ধেক গাছ কেটে ফেলেন। ১০০ বাউ ও ৫০টি আপেল কুলের জন্য খরচ হয় ১০ হাজার টাকা । বাড়ির সদস্য ও প্রতিবেশিদের খাওয়ানোর পরও লাভ হয়েছে এক লাখ টাকা।
তালেব মিয়া জানান, কুল বাগান খুবই লাভজনক। প্রথমে বাগান স্থাপন একটু কষ্টকর। এরপর পরিচর্যা ও সার প্রয়োগ খুবই সহজ। কাজগুলো নিজেই করা যায়। তবে পাখির আক্রমণ ঠেকাতে পুরো বাগানই জাল দিয়ে ঢেকে দিতে হয়েছে। ফল কেনার জন্য শহর থেকে পাইকাররা চলে আসে। প্রয়োজনে বাড়ির পাশে চিলাবাড়ি হাটেও বিক্রি করা যায়। দাম ভালো হওয়ায় লাভও ভালোই হয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন