somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাঙ্গাইলে ছাত্র ও পরিবহন শ্রমিক সংঘর্ষ ভাংচুর - আহত ১৫ জন বাস চলাচল বন্ধ

০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাঙ্গাইলে পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র ও পরিবহন শ্রমিকদের সাথে সংঘর্ষের ঘটনায় ব্যাপক ভাংচুরসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর আহত দুই ছাত্রকে ঢাকায় পাঠানো হয়। এঘটনার জের ধরে টাঙ্গাইল বাস টার্মিনাল থেকে সকল প্রকার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। সকাল সাড়ে ১০টার দিকে পলিটেকনিক কলেজের সামনে ছাত্ররা বাসের চালক ও হেলপার কে মারধর করলে এ সংঘর্ষের সুচনা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে টাঙ্গাইলের সাগরদীঘি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে পৌছলে চার/ পাঁচজন ছাত্র বাসটি থামিয়ে চালক হাবিব মিয়া ও হেলপার মো. লিটন কে মারধর করে। ধারালো অস্ত্রের আঘাতে হেলপারের মাথা জখম হয়। এ খবর ছড়িয়ে পড়লে টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল থেকে শ্রমিকরা লাঠিসোটা নিয়ে পলিটেকনিক ইন্সটিটিউট ও মহাসড়ক অবরোধ করে। শ্রমিকদের একটি অংশ ইন্সটিটিউটের ভেতরে ঢুকে ভাংচুর চালায়। তারা কয়েকজন শিক্ষক ও কর্মচারীকেও মারধর করে। ইন্সটিটিউট বন্ধ থাকায় এসময় কিছু আবাসিক ছাত্র অবস্থান করছিল ক্যাম্পাসে।
এরপর বিক্ষুদ্ধ শ্রমিকরা পলেটেকনিক ইন্সটিটিউটের সামনে রাইস ডিপ্লোমা ভর্তি কোচিং সেন্টার ভাংচুর করে। সে সময় ক্লাসে ৪০/৪৫ জন ছাত্র ছিল। শ্রমিকদের লাঠির আঘাতে অন্তত ১০ ছাত্র আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলে আশংকাজনক অবস্থায় দুইজনকে ঢাকায় পাঠানো হয়।
এদিকে পুলিশ পলিটেকনিক ইন্সটিটিউটের একটি আবাসিক ভবনে তল্লাশী চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।
গাড়ির হেলপার লিটন জানায়, গাড়ি ভাড়া নিয়ে এই ঘটনা ঘটেছে। এরা পলিটেকনিকের ছাত্র না। চার পাঁচ জন কলেজ গেটের সামনে গাড়ি থামায়। পরে আমার মাথায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। লিটন আরো জানায়, আমার গাড়ির যে স্টাফ ছিল তাকে মারতে আসলে সে পালিয়ে যায়। তাকে না পেয়ে আমাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×