ঘাটাইল সেনানিবাসে মর্টার বিস্ফোরণে ৫ সেনা ও বিজিবি সদস্য নিহত আহত ১৫
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘাটাইল শহিদ সালাহউদ্দিন সেনানিবাসে প্রশিক্ষণের সময় মর্টার শেল বিস্ফোরণে ৫ সেনা ও বিজিবি সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন সেনা সদস্য ও দুইজন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্য। আহত হয়েছেন ১৫জন। আহতরা সবাই বিজিবি সদস্য। আহতদের সকলকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। ১২ ফেব্র“য়ারি বুধবার দুপুর বারটায় প্রশিক্ষণ চলাকালে সেনানিবাসের ফিল্ড ফায়ারিং রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কবির জানান, ঘাটাইল সেনানিবাসের ফিল্ড ফায়ারিং রেঞ্জে বিজিবি’র বার্ষিক গোলা বর্ষণ প্রশিক্ষণ চলছিল। প্রশিক্ষণ চলাকালে বেলা বারটার দিকে ৮২ মিলিমিটার এর একটি মর্টার সেল বিস্ফোরিত হলে ঘটনাস্থলে সেনাসদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জুরুল ও পারভেজ এবং বিজিবি সদস্য ল্যান্স নায়েক মোহাম্মদ আলী, সিপাহী আবু সুফিয়ান ও একরামুল হোসেন নিহত হন। এ ঘটনায় আহতরা হলেন বিজিবির মেজর ফরহাদ, সিপাহী পলাশ, জিন্নত আলী, আনোয়ার হোসেন, ফিরোজ মিয়া, রিয়াজ, আলতাবুর, আজিজ, জাহিদ, শাহজাহান, আজহারুল। আহত ও নিহত বিজিবির সদস্যরা দিনাজপুরে অবস্থিত বিজিবির তিন নম্বর সেক্টরে কর্মরত ছিল। নিহ দুই সেনাসদস্য ঘাটাইল শহিদ সালাহউদ্দিন সেনানিবাসে কর্মরত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন