বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে ধস
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও ঘন ঘন হরতালের কারনে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে ধস নেমেছে। নাশকতার ভয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে না পাড়ায় প্রতিদিন গড়ে অর্ধ কোটি টাকা কম টোল আদায় হচ্ছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিস ও টোলপ্লাজা সূত্রে জানা যায়, স্বাভাবিকভাবে প্রতিদিন গড়ে সাড়ে ১২ হাজার বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। এ থেকে টোল আদায় হয় দৈনিক প্রায় ১ কোটি ১০লাখ টাকা। কিন্তু বর্তমানে অবরোধ ও হরতালের কারনে প্রতিদিন গড়ে সাড়ে ৮ হাজার যানবাহন চলাচল করছে। আর চলাচল করা যানবাহনের মধ্যে অর্ধেকেরও বেশি ট্রাক। যাত্রীবাহী বাসের সংখ্যা তুলনামূলকভাবে কম। এ থেকে প্রতিদিন গড়ে টোল আদায় হচ্ছে মাত্র ৬০ লাখ টাকা। এতে প্রতিদিন অর্ধ কোটি টাকা কম টোল আদায় হচ্ছে। গত ৫ ই জানুয়ারি থেকে ২রা ফেব্র“য়ারি পর্যন্ত ২৯ দিন টানা অবরোধ ও হরতালের কারনে ১৪ কোটি টাকার অধিক টোল কম আদায় হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন