এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেও ফলাফল দেখে যেতে পারল না সোহেল। গত ১২ মে বিষাক্ত সাপের কামড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। সে টাঙ্গাইলের সখীপুর উপজেলার সুরিরচালা আবদুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। সে জিপিএ ৩.২৮ পেয়েছে। তার রোল নম্বর ছিল-৫৭৬১৩১। সোহেল উপজেলার দিঘীরচালা গ্রামের সিদ্দিক হোসেন ও জায়েদা খাতুনের ছেলে। শনিবার সোহেলের পরীক্ষার ফলাফল জানতে পেরে তার স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। ছেলের পাশের খবর শুনে তার মা জায়েদা খাতুন আহাজারি করে বলেন, আমার বাবারে অনেক লেখাপড়া করাবার আশা ছিল কিন্তু সে আশা পূরণ হলো না। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন বলেন, সোহেল অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের ছাত্র ছিল।
আলোচিত ব্লগ
জিন্নাহ পর্ব-২

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন
যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক
গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ১ম পর্ব
প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব
গ্রিসে যুক্তি পেয়েছিল রূপ
ভারতে প্রমাণ পেয়েছিল পথ
চীনে নাম ও বিতর্কের... ...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।