২৮ দিন হয়ে গেল
০৬ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২৮ দিন হয়ে গেল আব্বু মারা গেলেন। দেখতে দেখতে কাটে নাই এই আঠাশটা দিন। প্রচন্ড কষ্ট বুকে দিয়ে আমরা অতিবাহিত করছি একেকটি দিন। পিতৃবিয়োগের যাতনা যে এতটা তীব্রতর তা বুঝে উঠার সময় এখনো শেষ হয় নি আমাদের। কত অজস্র হিসাব নিকাশ করেছি জীবনভর। কত যে অঙ্ক কষেছি অহরহ। চাকরি-বাকরি, বিয়ে-শাদী, গাড়ী-বাড়ি। অথচ আব্বুর অনুপস্থিতি ছিল না কোন হিসাবেই। কোনদিন আব্বুকে দেখি নাই সিরাসলি অসুস্থ হতে অথবা দীর্ঘসময় বিশ্রাম নিতে। আর তাই খুব বেশি অপ্রস্তুত ছিলাম আমি। মাঝে মাঝে যখন ভাবি ‘কি করে মৃত্যুর মত তীব্র একটা সত্যকে এতদিন পাশ কাটিয়ে ছিলাম’ – নিজেকে খুব বোকা মনে হয়। বোকা এবং হতভাগা। যে কিনা চোখ বন্ধ করে ভাবে আমাকে কেউ দেখছে না। আমি জানি আমার মত বোকা অজস্র ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। আসলে এরকম বোকা না হলে বুঝি বেঁচে থাকা যায় না এ পৃথিবীতে।
পৃথিবীর নিয়মকানুন খুব নিষ্ঠুর মনে হয়। কেনইবা আমাদের জন্ম হয়, কেনই বা আমরা বুকচেরা বন্ধনে বাঁধা থাকি এতগুলো বছর – আর একদিন সব শেষ। খুব কঠিন নিয়মগুলো। কোনদিন ভাবি নাই মাত্র ৫৭ বছর বয়সে তরতাজা প্রাঞ্জল একজন মানুষ এভাবে চিরবিদায় নেবে। সারাক্ষণ অতিবাহিত হয় এই নিষ্ঠুর ভাবনায়। সমাজ সংসার আমার কাছে এখন অতি অপরিচিত। মাথাভর্তি কালোচুলে আমার বিধবা মাকে যখন দেখি- বুক ফাটা আর্তনাদে তছনছ করতে ইচ্ছা করে সবকিছু। আমি পারি না। মানুষ কিছুই পারে না। যেমন পারিনি আর কয়টা বছর আব্বুকে ধরে রাখতে। অজস্র বেদনা নিয়ে মানুষকে বেঁচে থাকতে হয়। অজস্র যাতনা পৃথিবীতে রেখে মানুষকে মরে যেতে হয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯

ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।
অনেকদিন ধরেই মগজে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে...
...বাকিটুকু পড়ুন
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা...
...বাকিটুকু পড়ুন