কেঁপে কেঁপে উঠি তোমার অদৃশ্য স্পর্ষে, প্রিয়তমা।
মনের কুঠুরিতে আদুরে রোদ্দুরের মতো করি জমা ।
তোমার আমার প্রেম যেনো দুরন্ত এক ঘোড়া
লাগে না দাড়ি, লাগে না কমা ।
সজোরে আলিঙ্গন করো আমায় , সখিতমা....
অধরা স্বপ্নগুলো যেখানে হারায়
কোটি কোটি প্রজাপতির ডানায়-
হারিয়ে যাবার সেই পবিত্র আহ্বান
হৃদয় ভরে তোলে কানায় কানায় ।
যেখানে রয়েছে এমন অবাক জাদু..
অতিক্রম করা যায় না যা এক সহস্র জীবনে,
ঢেউ হয়ে হারাই তোমাতে,প্রিয়তমা।
যেখানে রয়েছে প্রেম
মধূর সঙ্গীতের মতো।
যেখানে রয়েছে সূধা
অমর কবিতার মতো।
যেখানে রয়েছে শীত
ভাপা পিঠার ধোঁয়ার মতো।
যেখানে রয়েছে স্রোত
দশটি কর্ণফুলির মতো।
কেঁপে কেঁপে উঠি তোমার চোখের বাঁকা স্পর্ষে, প্রিয়তমা।
জীবন যেখানে এসে থমকে দাড়ায়
বুক জুড়ে অবাক শিহরন-
অদ্ভুদ তৃষ্ণায় ছলকে ওঠে মন
তুমিহীন নাই নাই উপশম ।
তুমি খন্ড খন্ড করো , লন্ড ভন্ড করো
তোমার প্রিয়তম সুনীল আকাশ, সখিতমা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


