ভালোবাসার রং না কি নীল ?
আকাশ নীলে ঝিলমিল।
ভালোবাসার রং তবে কি ?
বলো তো বলো তো দেখি ---
ভালোবাসার রঙ, হতে পারে লাল-
ট্রয় নগরী সংঘর্ষে জড়ায় চিরকাল ।
সবুজের প্রকাশিত,জীবনের গান-
উদ্দাম, উচ্ছাস,অনাবিল প্রাণ।
ভালোবাসা হয় খুব অবুঝ,অবুঝ !!
ভালোবাসার রঙ তাই সবুজ সবুজ।
ভালোবাসার রং তবে কি ?
বলো তো বলো তো দেখি ---
ভালোবাসা শান্তির শাদা কবুতর..
ভালোবাসা শাদা তাই। শান্তির ঘর।
ভালোবাসা পেতে পারে রং হলদেটে-
বাসন্তী রঙের শাড়ি , চারুকলা গেটে।
হতে পারে বেগুনি আর আসমানী-
ভালোবাসা বহুরূপী সেই কথা মানি।
ভালোবেসে অন্ধ হয়ে যায় লোকে..
অন্ধ মানুষ কিছু দেখে না তো চোখে।
আঁধার কালোতে ঢাকা তাহার ভুবন..
ভালোবাসা কালো তাই , বলা প্রয়োজন।
সব রঙ মিলে মিশে কালো যদি হয়-
কালো এক আঁধার শুধু , কোনো রঙ নয়।
ভালোবাসার রং তবে কি ?
বলো তো বলো তো দেখি ---
আবৃত্তি পার্ট
ভালোবাসা তাই এক অচেনা, রঙিণ ।
বিষ্ময়ে অভিভূত সোনালি হরিণ..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


