বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় নাটক বিভাগের আয়োজনে শুরু হতে যাচ্ছে অভিনয় বিষয়ক কর্মশালার ৯ম আবর্তন। অভিনয় ও থিয়েটার বিষয়ক ডিজাইনে দক্ষতা বৃদ্ধির জন্য উদীচী নিয়মিত এই কর্মশালার আয়োজন করে থাকে। ছয় মাসব্যাপী এই কর্মশালায় দেশের প্রখ্যাত নির্দেশক, ডিজাইনার ও অভিনেতাগণ প্রশিক্ষক হিসেবে থাকবেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের নিয়ে মধ্যবর্তীকালীন সময়ে একটি পথনাটক এবং শেষে একটি মঞ্চনাটক নির্মাণ করা হবে।
কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের আগামী ২৭ জুলাই ২০০৯ এর মধ্যে আবেদন পত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদন পত্র উদীচী কেন্দ্রীয় কার্যালয়, ১৪/২ তোপখানা রোড, ঢাকা; রঙিন ফুল, ২৪ আজিজ সুপার মার্কেট (৩য় তলা); উদীচী কার্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা; থিয়েটার কর্ণার, বেইলি রোড; কফি হাউস, শিল্পকলা একাডেমি ও জাতীয় সাহিত্য প্রকাশনী, মুক্তি ভবন, ২১/১ পুরানা পল্টন থেকে সংগ্রহ ও সেখানে জমা দেয়া যাবে।
প্রয়োজনীয় তথ্যের জন্য ০১৭১৮৬৭০৬০৪, ০১৭১২০৩৪৯১৫ ও ০১৭১২৬৮১৭১১ নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানাচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


