ঢাকার যানজট নিরসনে অনেক বড় বড় প্রকল্পের কথা শোনা যাচ্ছে। বিশেষ করে স্ট্রাটেজিক ট্রান্সপোর্ট প্লান (এসটিপি) তে ২৩ হাজার কোটি টাকা ব্যায়ে পাতাল রেল নির্মাণের প্রসত্মাব করা হয়েছে। যদিও এই প্রকল্প নিয়ে বিতর্ক রয়েছে। সরকারী মহল থেকেও এটি নিয়ে যাচাই বাছাই চলছে। পাতাল রেলে কতভাগ যাত্রী পরিবহণ করবে, কি পরিমাণ বিদ্যূত লাগবে, প্রতি বছর বাজেটে কত টাকা ভর্তূকি রাখতে হবে, কতগুলো এসকেলেটর এবং লিফট লাগবে, পাতাল রেল স্টেশনে ওঠানামা করতে কি রকম ভীড় থাকবে এগুলোর পাশাপাশি একটি প্রশ্ন বড় করে দেখা দিল জলাবদ্ধতা!!!!!!!
গতকাল একটি টিভি চ্যানেলের সংবাদ প্রতিবেদনে বলা হলো, ঢাকার একটি ভবনের বেসমেন্টে পানির নিচে ৪১টি গাড়ি আটকা পড়েছে। গাড়িগুলি উদ্ধারে নেমেছে ফায়ার ব্রিগেড সার্ভিস। পাম্প করে বেসমেন্টের পানি অপসারণ করে গাড়িগুলি বের করা হবে। এর জন্য ২৪ ঘন্টা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
এখন কথা হলো ঢাকা শহরে পাতাল রেলের টানেলে যদি পানি ঢুকে যায় তবে কতগুলো পাম্প দরকার পড়বে। এর জন্য আমাদের আগাম প্রসত্মতি প্রয়োজন। তাই আমার মনে হয় সারা দেশে কৃষি কাজের জন্য যত শ্যালো পাম্প রয়েছে সেগুলি ঢাকার পাতাল রেলের জন্য এখন থেকেই সংগ্রহ করা যেতে পারে। না হলে জলাবদ্ধার সময় আমাদের সাধের পাতাল রেল উদ্ধার করা সম্ভব হবে না।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


