somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২১ আগস্ট ২০০৯ উদীচী'র নাটক

১৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী ২১ আগস্ট ২০০৯ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল হলে সন্ধ্যা ৭.৩০টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী'র কেন্দ্রীয় নাটক বিভাগের পঞ্চদশ প্রযোজনা নতুন নাটক "হাফ আখড়াই" এর প্রদর্শনী। নাটকটি রচনা করেছেন রতন সিদ্দিকী এবং নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।

নাটকটিতে অভিনয় করেছেন আমিনুল ইসলাম তপন, মারুফ রহমান, শহীদুল আলম দীপু, জিয়াউর রহমান লিটু, অমিত রঞ্জন দে, নাজমূল হক বাবু, আলমগীর হোসেন, রতন দেব, আনোয়ারুল হক, ফাহমিদা হক কলি, রিফাত, আইনুল ইসলাম অপু, শামীমা আক্তার মুক্তা, শারমিন আক্তার রিনি, আশরাফুন্নাহার মালা, হামিদুল ইসলাম হিল্লোল, আইনুন ইসলাম অপু এবং মাসুম।

কাহিনী সংক্ষেপ: বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত ১৮০৪ সালে প্রতিষ্ঠা করেন আখড়াই দল। কলকাতায় প্রতিষ্ঠিত এই দলে তাঁর নিজস্ব গায়কি রীতি তিনি প্রচলন করেন। ধীরে ধীরে তাঁর গায়কি রীতি এবং সৃজিত গীতাবলি সমকালে যথেষ্ট সমাদৃত হয়। নিধুবাবু তাঁর কালে হয়ে ওঠেন জনপ্রিয়তম শিল্পী। নিধুবাবু বিশ্বাস করতেন রসসৃষ্টি ব্যতীত সংগীতের আর কোন উদ্দেশ্য নাই এবং সংগীত সকলের কর্ম নয়। সংগীতের স্রষ্টা বিশেষজনেরা এবং ভোক্তা কেবল ধনী ও গুনিরা। বার্ধক্য জনিত কারণে ১৮৩২ সালে তিনি আখড়াই দলের অধ্যক্ষ পদ পরিত্যাগ করেন এবং তাঁর প্রিয় সুযোগ্য শিষ্য মোহনচাঁদ বসুকে তিনি অধ্যক্ষ নিয়োগ করেন।

গুরুভক্ত ও দৃঢ়চেতা মোহনচাঁদ বসু অধ্যক্ষ পদ লাভের পর তাঁর নিজস্ব মত ও রীতি প্রচলন করেন। মোহনচাঁদ বিশ্বাস করতেন মানুষের জন্য সংগীত। তিনি বৈষ্ণব পদাবলী, মঙ্গলকাব্য, নাথগীতিকা প্রভৃতি নাট্যগুন সমৃদ্ধ বাংলা কাব্যকে উপস্থাপন করেন নিজস্ব রীতিতে। তাঁর পরিবেশনায় এসব কাব্য নাট্যক্রিয়া হিসেবে জনপ্রিয়তা লাভ করে।

রামনিধি গুপ্ত পরিবেশন রীতির এই পরিবর্তনকে গ্রহণ করতে পারেন নি বলে দলে দ্বন্দ সৃষ্টি হয়। মোহনচাঁদ বসু দল থেকে চলে গিয়ে গঠন করেন 'হাফ আখড়াই' দল। মোহনচাঁদ বসুর হাফ আখড়াই দল মাত্র এক বছরের মধ্যে কলিকাতায় অসম্ভব জনপ্রিয় হয়ে ওঠে। ইতোমেধ্যে এদর সাথে ছদ্মবেশে যুক্ত হয় ইংরেজ বিরোধীরা। হঠাৎ দেখা যায় কে বা কারা এক রাতে মোহনচাঁদের হাফ আখড়াই দলে আগুন ধরিয়ে দেয়ায় আগুনে পুড়ে মৃতূ্য বরণ করে দলের অধিকাংশ সদস্যরা। তারপর নিঃসঙ্গ মোহনচাঁদ বসু আবার নতুন করে দল গঠনের চেষ্টা করে।

ইতিহাসের ক্ষীণসূত্র নিধুবাবু ও মোহনচাঁদের দ্বন্দকে অবলম্বন করে গড়ে উঠেছে হাফ আখড়াই নাটক। এখানে আছে ইতিহাসের চরিত্র রামনিধি গুপ্ত, তাঁর প্রেমিকা বারাঙ্গনা শ্রীমতি, শিষ্য মোহনচাঁদ বসু, সংগ্রামী গঙ্গাঁনারায়ন আর আছে অনৈতিহাসিক চরিত্র শ্যামদাস, হরিশচন্দ্র, সত্য, বলরাম, চন্দ্রলেখা, কুন্দ, শৈব, নিকুঞ্জ, সার্জন, কেষ্ট, তারা প্রমূখ।

শো'র পূর্বে হল কাউন্টারে টিকিট পাওয়া যাবে।

সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার হ্যাডম আছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৭

শেখ হাসিনার হ্যাডম আছে!

যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"

মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,... ...বাকিটুকু পড়ুন

দায়ী কে?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৯



সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৪

লিখেছেন আরমান আরজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৪


পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে... ...বাকিটুকু পড়ুন

টারজান ভিসা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর... ...বাকিটুকু পড়ুন

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:২২


আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়


তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×