তোমার নাভির নিচে
খানিকটা উঁচু হয়ে থাকে যেখানে,
যখন ঘামের ফোঁটা গড়িয়ে পড়ে,
ভিজে যাই আমি তোমার ভালবাসায়।
কৃত্রিম বৃষ্টিধারায় নিজেকে শীতল, শুদ্ধ করে,
আবার ফিরে আসি নিজের জগতে, ঘরের কোনে
নিজেকে সঁপে দিই তোমার ভেতর
যখন তোমার স্তন থেকে
আমার উপর চুঁইয়ে পড়ে
ভালোবাসার নির্যাস
তখন তোমার শীৎকারে
আমার জগৎ ভরে উঠে
ঘুম ভেংগে যায়
ছোট্ট জানালা গলে, যেটুকু আকাশ দেখি
সেখানে মেঘের সাথে তুমি খেলা কর।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




