somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

বিবর্তিত হতে হতে মানুষ হয়েছি কিনা নিশ্চিত নই!!

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কবিতা: মৌনতা

লিখেছেন দগ্ধ সিগারেট, ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৫

অভেদ্য মনের জানালায়
পাখিরা এসে বলেছিলো মৌনতা খাবে না,
তবে তারা চেয়েছিলো আশ্রয়।
সকালের সূর্য,দুপুরের রোদ, বিকেলের গোধুলী
সকলেই ছিলো নিষিদ্ধ,
জোছনা চিঠি লিখেছিলো রুপোলী খামে
তার সাথে তারারাও হয়েছিলে নিষিদ্ধ।
প্রহেলিকার মৌসুম শেষে, ফাল্গুন আকাশে
নিরালম্ব পাখিরা ঠিকানা পেয়ে গেল।
শূন্যস্থানে ভরে নিলো সূর্য, চাঁদ, তারা
একে একে নিষিদ্ধ পল্লী হয়ে গেল জনপথ,
এখন মৌনতা ছিঁড়েখুঁড়ে খায় সকাল,দুপুর,রাত। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!

কবিতা : ধূসর সময়

লিখেছেন দগ্ধ সিগারেট, ২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

পৃথিবীর পথ যেখানে থেমে যাবে,
অসময়ের বিবর্ণ সন্ধ্যায় দেখা হবে
তোমার আমার ধূসর সময়ের মাঝে।
কী আসে যায় তুমি আমি মুখোমুখি হবো
ধ্বংসের দুঃসময়ের শেষটাতে দাড়িয়ে,
দেখা হয়ে গেলে আবার সেই সন্ধ্যা,
তখনও কী তুমি রবে নীরবে কিংকর্তব্যবিমূঢ়?
লীন হতে বাকী থাকবে এই দুমুঠো সময়।
কী আসে যায় বলো এই পৃথিবীর,
তুমি নেই আমি নেই তবুও ঘণ্টা বাজবে,
এই পৃথিবীর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৩৭ বার পঠিত     like!

কবিতা: নিঃসঙ্গ রজনী

লিখেছেন দগ্ধ সিগারেট, ০১ লা জুন, ২০১৭ দুপুর ২:২১

কোন এক নিঃসঙ্গ রজনীতে
যদি জোছনা গাঁ ঢাকা দেয়,
জোনাকি গুলো লুকায় ভাটে,
আমি কি করে কাটাব রাত?
গল্প কি হবে তবে
ফেলে আসা নীশিথীর সাথে?
নেই।! নেই সেখানে আকুলতার যবনিকা,
নেই আমরত্বের সুরার পেয়ালা!
শুধু দিগন্তের আঁধো আঁধো কালো ধুপ
মাঝখানে আদিত্যের থেকে ধার করা শিখা।
কতটুকুই জ্বলবে আর
তারপরও পাড়ি যায় রাত,
বারে বারে তাও ফিরে চাই।
যদি জোছনা গাঁ ঢাকা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৮০ বার পঠিত     like!

কবিতা: ভুল করেছি

লিখেছেন দগ্ধ সিগারেট, ২৩ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৪



বসতে পারিস ভুল করেছি,
ভুল করছি আদর মেখে
তোর দুহাত যত্ন করে
হৃদয় মাঝে আগলে রেখে।
ভুল করেছি কিলো পথে,
তোর দু চোখে স্বপ্ন রেখে
ইচ্ছে মতো আকাশ দেখে
ভেজা মেঘে রোদ নামিয়ে।
ভুল করেছি, নাচতে গিয়ে
কোমল আঙ্গুল জড়িয়ে ধরে,
খুব যতনে হৃদয় মাঝে
অনুভবের দুয়ার খুলে।
ভুল করেছি ভুল করেছি,
ভালোবেসে ভুল করেছি,
অবাক রোদে ঘর পুড়েছি ,
জোয়ারে ভেসে কুল হেরেছি,
হৃদয়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৩০ বার পঠিত     like!

কবিতা: ইচ্ছেরা অনিচ্ছুক

লিখেছেন দগ্ধ সিগারেট, ২৩ শে মে, ২০১৭ সকাল ৯:৪৮


বিভেদের দেয়ালে অর্থহীন রংতুলি,
আপন মনে তোমার আঁকা ছবি,
ইচ্ছে করে সব মুছে ফেলি।
একান্ত আপন করে তোমায় পেতে ইচ্ছে করে,
ইচ্ছে করে নাটাই ছাড়া তোমার আকাশে কাগজী ঘুড়ি উড়াই,
উড়ে বেড়াই সকাল বিকাল অসীমতায়,
ইচ্ছে করে ভেজা আকাশে চীরতরে হারিয়ে যাই।
নিরন্তর তোমার আমাতে বসবাস,
সেখানে তোমার ঘরবাড়ি,উঠোন,গৃহস্থালি,
ইচ্ছে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!

কবিতা: আবার দেখা হলে

লিখেছেন দগ্ধ সিগারেট, ২৩ শে মে, ২০১৭ রাত ১:৩৯

পৃথিবীর পথ যেখানে থেমে যাবে,
অসময়ের বিবর্ণ সন্ধ্যায় দেখা হবে
তোমার আমার ধূসর সময়ের মাঝে।
কী আসে যায় তুমি আমি মুখোমুখি হবো
ধ্বংসের দুঃসময়ের শেষটাতে দাড়িয়ে,
দেখা হয়ে গেলে আবার সেই সন্ধ্যা,
তখনও কী তুমি রবে নীরবে কিংকর্তব্যবিমূঢ়?
লীন হতে বাকী থাকবে এই দুমুঠো সময়।
কী আসে যায় বলো এই পৃথিবীর,
তুমি নেই আমি নেই তবুও ঘণ্টা বাজবে,
এই পৃথিবীর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৫৯ বার পঠিত     like!

কবিতা:আমি আকাশ হবো

লিখেছেন দগ্ধ সিগারেট, ২১ শে মে, ২০১৭ বিকাল ৩:২৫

এক রোদ্দুরে আকাশকে সুখি দেখে
ভালোবেসে বলেছিলাম,
তোমার মতো প্রশস্ত হবো,
তোমার মতো সাদা মেঘ ধবধবে সাদা
তুষারের মতো শুভ্র তুলো হবো,
হাওয়ায় ভেসে চলবো দিক দিগন্তে।
তোমার মতো প্রেমময়ী নীল হবো,
নীল সমুদ্রের দেশে,
শঙ্খচিলের ডানা মেলবো
হাওয়ায় বুনো উদ্দামে।
প্রেম নীলিমার সাথে,
প্রেম শঙ্খচিল সমুদ্রের সাথে,
প্রেম নীল পরী, হাওয়ার রজনীর
অজস্র তারা, একলা একা চাদ সূর্য,
আগুন জ্বলা জোনাকির... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৯৩ বার পঠিত     like!

শুভসূচনা হোক একটা সস্তা দরের কবিতা দিয়ে।।

লিখেছেন দগ্ধ সিগারেট, ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৯


সেদিনের পর জন্মদিন গুলো
......................................................................
ভাবিনি সম্ভব হবে কোনদিন,
একাকী রাত্রি চুপিচুপি যাবে তোকে না ভেবে,
একটা ক্লান্ত দুপুর যাবে তোকে না... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩০০৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ