somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ খুরশীদ আলম
যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

নেক আমল কবুলিয়্যাতের পূর্বশর্ত ব্লগারকেও জানতে হবে (চূড়ান্ত খন্ড)

২৮ শে জুন, ২০২০ সকাল ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নেক আমল কবুলিয়্যাতের পূর্বশর্ত ব্লগারকেও জানতে হবে



এমন আচরণ কারো কাছ থেকে প্রকাশ পেলে সাথে সাথে তাওবা করা বাঞ্চনীয়। আল্লাহ মাফ করুন তওবা করার তাওফিক না হলে বেইমান হয়ে মরার ব্যাপারে কোন সন্দেহ নাই।

কেন প্রকাশ পায় ইসলাম বিদ্বেষী কথাবার্তা মুসলমানের সন্তানের কাজেকর্মে ? :

আধুনিকতার দোহাই দিয়ে আজকাল বিনোদন নামক ঈমান বিধ্বংসি কর্মকান্ড মুসলমানের ঘরে ঘরে। অতি সম্প্রতী দ্রুততার সাথে এই ফেতনা ছড়িয়ে পড়েছে সর্বগ্রাসী রুপ নিয়ে। এক সময় ছিল কোন মুসলমান এক মাসে এক খতম কুরআন তেলাওয়াত করলে অপরজন চেষ্টা করে দেখতো পনের দিনে খতম করতে পারে কিনা, কেউ একজন দশ টাকা দান করলে অপরজন চেষ্টা করতো তার চেয়ে বেশি দিতে পারে কিনা। অর্থাৎ মুসলমানেরা নেক কাজে প্রতিযোগিতায় লিপ্ত হতো। কিন্তু এখন মুসলমানের মধ্যেই এই চেতনার পরিবর্তন ঘটে গেছে বিজাতীয় অনুকরণে। কেউ নরমাল মোবাইল সেট কিনলে অপরজন এন্ডুয়েট কিনে, থ্রিজি গিয়ে এখন ফোর জি ব্যবহার হচ্ছে। টিএন্ডটি টেলিফোন সেট যেখানে এক পরিবারের সকল চাহিদা মিটিয়ে দিতো সেখানে পরিবারের সকল সদস্যদের কাছে হাতে হাতে মোবাইল সেট-একটি নয় একাধিক। মোমোরি কার্ড, পেনড্রাইভে ঈমান বিধ্বংসী নগ্নতা উঠতি বয়সের ছেলে মেয়েদের হাতে হাতে। মুসলমানের ঘরে পূজা না হলেও আজকাল টিভি সিরিয়ালে আসক্ত নারীপুরুষ মনের অজান্তেই ঢাক-ঢোলের আওয়াজ তার ঘরে ঘরে শুনছে। কোন অপরাধই যেন অপরাধ নয়। এর ফলে দুর্বল ঈমানের মুসলমান এই সমস্ত অনুকরণে অভ্যস্ত হয়ে এমন আচরণ করে যেটা শরিয়তে নিষিদ্ধ হলেও তার কাছে স্বাভাবিক মনে হচ্ছে।

কারণ :

এক. বিজাতীয় অনুকরণ ও অনুসরণ;
দুই. সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লিলতার ছড়াছড়ি;
তিন. ইসলামী সংস্কৃতি সম্পর্কে অজ্ঞতা ও তার চর্চা না থাকা;
চার. মুসলমান সংস্কৃতিমনা লোকদের দ্বারা শালিন ও রুচিকর বিনোদন তৈরী না করা;
পাঁচ. শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার প্রচার ও প্রসার না থাকা।

ব্লগারদের কি করনীয়:

ব্লগাররা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশ ও জাতির যে কোন ক্লান্তি লগ্নে তারা এগিয়ে আসে। সীমাবদ্ধতা থাকায় যদিও রাজপথে কাজ করা সকলের সম্ভব হয়না তথাপিও তাদের মনিটর ও কীবোর্ডে তারা প্রতিবাদ জানায়। মনের আকুতি-মিনতি, করণীয় সম্পর্কে সম্যক তুলে ধরে তাদের ব্লগে। মতামত যাচাই ও মতামত প্রদানে ব্লগাররা সামনের সারিতে থেকেই কাজ করে। তাই সমাজের গুরুত্বপূর্ণ অংশ, ব্লগারদেরও জানতে হবে তাদের সীমাবদ্ধতা কতটুকু। মতামত প্রকাশ করতে গিয়ে যেন কারো বিশ্বাসে আঘাত না আসে সেটা নিশ্চিত করতে হবে সবার আগে। যে যার বিশ্বাস নিয়ে থাকুক-সমস্যা নয়-সমাধান, ঝগড়া নয়-আলোচনা এই বিশ্বাসের ভিত্তিতে কথা বলতে হবে। খোঁচা দিয়ে বা কটুক্তি করে নয় বরং সুন্দর ভাষা ব্যবহার করে। যারা মুসলমান, ঈমানদার তাদের কথাবার্তা হতে হবে আক্বীদা-বিশ্বাসের অনকূলে। কেননা আমল কবুলিয়্যাতের পূর্বশর্ত হলো আক্বীদা সহিহ-শুদ্ধ থাকা।

সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:১১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×