পুলিশ বলছে মহিলাদের আটকের সময় পুরুষ সদস্য ছিল না : তবে এরা কারা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩০ নভেম্বর বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে নয়াপল্টনে এক বিএনপি নেত্রীকে আটকের সময় পুলিশের আপত্তিজনক আচারণসহ প্রকাশিত ছবির প্রতিবাদ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঢাকা মহানগর পুলিশের এডিসি মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ ডিসেম্বর দৈনিক আমার দেশ পত্রিকার প্রথম পাতায় নয়াপল্টনে বিএনপি নেত্রী নিশিতাকে আটকের আপত্তিকর আচারণ সংবলিত আলোকচিত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টি আকর্ষিত হয়েছে। এ সম্পর্কে পুলিশের বক্তব্য হচ্ছে, হরতালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যানচলাচলে বাধা প্রদান করে পিকেটিং করার সময় বিএনপির মহিলা কর্মী নিশিতাকে আটক করে মহিলা পুলিশ সদস্যরা। এ ঘটনা বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের ভিডিও এবং স্টিল ক্যামেরায় সম্পূর্ণ ধারণ করা হয়েছে। ভিডিও ফুটেজে ও স্টিল ক্যামেরায় ধারণকৃত দৃশ্য সম্পূর্ণভাবে পর্যালোচনায় প্রতীয়মান হয় পুলিশ সম্পূর্ণ পেশাদারিত্বের মাধ্যমে স্বীয় দায়িত্ব পালন করেছে। সেখানে আপত্তিজনক কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক। প্রকৃত অর্থে তাকে পেশাদারিত্বের সঙ্গে মহিলা পুলিশ দ্বারা আটক করা হয়। তাকে আটকের সময় পুলিশ প্রিজনার্স ভ্যানে এবং গ্রেফতারকারীদের মধ্যে পুলিশের কোনো পুরুষ সদস্য ছিল না। সূত্র
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।