সম্প্রতি সার্চ জায়ান্ট গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, গুগলের ভার্চুয়াল লাইব্রেরি তৈরির কাজ শেষ পর্যায়ে।‘গুগল এডিশনস’ নামের এই ভার্চুয়াল লাইব্রেরি ডিসেম্বরেই চালু হবে যুক্তরাষ্ট্রে। খবর ওয়াল স্ট্রিট জার্নাল-এর।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে এ বছরের শুরুতেই এই লাইব্রেরি প্রকল্প চালু হবার কথা ছিলো। কিন্তু বিভিন্ন টেকনিক্যাল সমস্যায় চালু হতে দেরি হয়ে গেছে।
গুগলের প্রোডাক্ট ম্যানেজম্যান্ট ম্যানেজার স্কট ডগাল জানিয়েছেন, আগামী বছরের প্রথমদিকেই আন্তর্জাতিকভাবে চালু হবে গুগলের ভার্চুয়াল লাইব্রেরি। এমনকি এটি ডিজিটাল বই বিক্রি করার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে।
উল্লেখ্য, এ বছরের জানুয়ারিতে গুগলের লাইব্রেরি প্রোজেক্টের অংশ হিসেবে গুগল কপিরাইট আইন না মেনেই বিভিন্ন লেখকের বই স্ক্যান করা শুরু করে। এর ফলে লেখক প্রকাশকসহ অনেকেই গুগলের এই কাজকে একক সিদ্ধান্ত এবং ব্যবসায়ী মনোভাব মনে করে সমালোচনা মুখর হয়ে ওঠে। সেইসঙ্গে শুরু হয় বিভিন্ন দেশে গুগলের বিরুদ্ধে কপিরাইট না মানার মামলা।
জানা গেছে, গুগলের এই প্রকল্পের মাধ্যমে গুগল বা অন্য কোনো লাইব্রেরি থেকে ভার্চুয়াল বই কেনার পাশাপাশি ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার সুযোগ পাবেন। গুগলের ই-বুক স্টোরের বই পড়ার জন্য প্রয়োজন হবে ইন্টারনেটে অ্যাক্সেস রয়েছে এমন যে কোনো ডিভাইস- হোক সেটা কম্পিউটার, নোটবুক,
নেটবুক বা ট্যাবলেট কম্পিউটার। এ জন্য গুগলের ই-বুক স্টোর প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর ই-বুক স্টোরের তুলনায় অধিক জনপ্রিয়তা পাবে বলেই আশা করছে গুগল।
সূত্র
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।