এক দিনের রিমান্ড শেষে চলচ্চিত্র অভিনেতা ও ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজলকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সকালে তাকে ঢাকা মহানগর হাকিম ইসমাইল হোসেনের আদালতে হাজির করা হয়।
তার আইনজীবী জামিনের আবেদন করেন। এ বিষয়ে আগামীকাল রোববার শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগে বুধবার রাতে ডিপজলকে এক দিনের রিমান্ড নেয় দারুস সালাম থানা পুলিশ। রাত আড়াইটার পর থেকে তাকে গাবতলী ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি কনস্টেবলকে মারধরের কথা স্বীকার করে এ ঘটনায় অনুতাপ প্রকাশ করেছেন। গত ১৬ই নভেম্বর গাবতলী মোড়ে ট্রাফিক কনস্টেবলকে মারধর করে আহত করার ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে বাঁধা ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে ডিপজলের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা করা হয়। গত ২৮শে নভেম্বর ডিপজল থানায় আত্মসমর্পণ করেন। পরদিন তাকে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়।
মিজু আহমেদের প্রতিবাদ
‘রিমান্ডে ডিপজল, রাতে থানায় ভিড়’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনে চলচ্চিত্র অভিনেতা গাঙ্গুয়ার বরাত দিয়ে লেখার প্রতিবাদ করেছেন অভিনেতা মিজু আহমেদ। বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি মিজু আহমেদ বলেন, যখন ডিপজলকে দেখার জন্য দারুস সালাম থানায় যাই তখন তিনি থানায় ছিলেন না। তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। আমার সঙ্গে ডিপজলের দেখা হয়নি। আমাকে কেউ কোন কিছু স্বাক্ষর করতে বলেনি। আমি স্বাক্ষর করিনি বলে গাঙ্গুয়ার বরাত দিয়ে যা লেখা হয়েছে তা সবই মিথ্যা।
সূত্র
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।