সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা জনপ্রিয় অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট বিষয়ক ৪৮৫ টি ওয়েবসাইটে বাগ বা ত্রুটি খুঁজে পেয়েছেন। এসব বাগের মাধ্যমে ওয়েঢবসাইটগুলো ইন্টারনেট ব্যবহারকারীর আচরণ ট্র্যাক করে এবং সুযোগ অনুসারে নির্দিষ্ট অ্যাড দিয়ে দেয়। খবর বিবিসি অনলাইনের।
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ডিয়োগো-এর গবেষকরা জানিয়েছেন, বাগযুক্ত এসব ওয়েবসাইটে ঢুকলে ইন্টারনেট ব্যবহারকারীর তথ্য হ্যাকারদের কাছে চলে যায়। ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব হিস্টি সহ অন্যান্য ওয়েবসাইট ব্রাউজিংবিষয়ক অনেক তথ্য হ্যাকারকে জানিয়ে দেয়। আর সুযোগ বুঝে প্রতারণামুলক বিভিন্ন বিজ্ঞাপন ইন্টারনেট সাইটে ব্যবহারকারীকে দেখাতে থাকে।
জানা গেছে, গবেষকরা প্রায় ৫০ হাজার ওয়েবসাইট পরীক্ষা করে দেখেছেন। এতে দেখা গেছে ৪৮৫ টি সাইট এই বাগযুক্ত। অন্যদিকে ৬৩টি সাইট ব্রাউজিং হিস্ট্রি কপি করে রাখে এবং ৪৬টি সাইট সরাসরি তা হাইজ্যাক করে।
গবেষকরা জানিয়েছেন, জনপ্রিয় অ্যাডাল্ট সাইট ‘ইউপর্ন’ও এই বাগযুক্ত।
গবেষকরা জানিয়েছেন, ওয়েব ব্রাউজার সাফারি, গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্সের সাম্প্রতিক সংস্করণ ব্যবহার করলে এই বাগ আক্রমণের সমাধান হবে। তবে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীদের জন্য ‘প্রাইভেট ব্রাউজিং’ সিলেক্ট করে নিতে হবে।
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।