সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে ওয়াটসনের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স সাকিবের চেয়ে তাকে এগিয়ে দিয়েছে ৪৪ পয়েন্ট দূরে। বর্তমানে সাকিবের রেটিং পয়েন্ট ৩৮৪ আর ওয়াটসনের ৪২৮। সিরিজে ওয়াটসন ২৯৪ রান করার পাশাপাশি বল হাতে নেন ৩টি উইকেট। আর ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও ওয়াটসন ৯ নম্বর থেকে একলাফে চলে এসেছেন ৪ নম্বরে। এটি এ কুইন্সল্যান্ড তারকার ক্যারিয়ার সেরা র্যাঙ্ক। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে তিনি এক নম্বরে রয়েছেন। আইসিসি র্যাঙ্কিংয়ে তার পরে আছেন মাইক হাসি ৬ নম্বরে, বর্তমান অধিনায়ক মাইকেল ক্লার্ক ২ ধাপ এগিয়ে ১১ আর সাবেক অধিনায়ক রিকি পন্টিং ১ ধাপ এগিয়ে ১৬ নম্বরে রয়েছেন।
উল্লেখ্য, ১ এপ্রিল পর্যন্ত আইসিসি'র সর্বশেষ র্যাঙ্কিংয়ে ভারত ও অস্ট্রেলিয়া যথাক্রমে টেস্ট ও ওয়ানডেতে ১ নম্বর অবস্থান ধরে রাখায় ১৭৫,০০০ মার্কিন ডলার করে প্রাইজমানি পাচ্ছে। গত ২০০৯ সালের ডিসেম্বর থেকে ভারত টেস্ট এবং অস্ট্রেলিয়া ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ওয়ানডে ক্রিকেটে ১ নম্বর অবস্থান ধরে রেখেছে।
সূত্র
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




