শটগান ও পিস্তল উঁচিয়ে প্রযোজক আবদুল আজিজ হত্যার হুমকি দিয়েছেন ঢালিউডের শীর্ষস্থানীয় নায়ক শাকিব খানকে। এ ঘটনায় গতকাল তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩১ প্রাণনাশের হুমকি উল্লেখ করে দায়ের করা শাকিব খানের এ মামলায় সাক্ষী হিসেবে ছিলেন প্রযোজক কালাম, পরিচালক সুমন, পরিচালক রাজু চৌধুরী।
গতকাল এফডিসির কড়ইতলায় মহরতের মাধ্যমে শুরু হয় নতুন ছবি ‘সন্তান’-এর শুটিং। যুগল পরিচালক শাহীন-সুমনের পরিচালনায় এতে অভিনয় করছেন শাকিব খান। বিকাল পাঁচটায় মেকআপ রুমে ছিলেন তিনি। সে সময় সেখানে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক কালাম, পরিচালক শাহিন-সুমন, ক্যামেরাম্যান, পরিচালক রাজু চৌধুরীসহ অনেকে। হঠাৎ দরজা ঠেলে ভিতরে প্রবেশ করেন চলচ্চিত্রের নতুন প্রযোজক আবদুল আজিজ। সঙ্গে দুই ব্যক্তি, তাদের একজনের হাতে শটগান। পরিচালক সুমন তার সঙ্গে শাকিব খানকে আলাপ করিয়ে দেন। শাকিব তাকে বসতে বলেন, কুশল বিনিময় করেন। শাকিব জানান, এরপর আমি তাকে এমনি বলি, আপনি চশমা নিয়েছেন কবে? উত্তরে তিনি বলেন, তুই-ই তো আমাকে চশমা ধরিয়ে দিলি। এরপর আমি কিছু বুঝে ওঠার আগেই, আজিজ কাকে যেন বলেন, ওই শালারে গুলি কর। আয়নার মধ্য দিয়েই দেখলাম একজন গুলি লোড করছে। আমি আয়নার দিক থেকে পিছনে ঘুরতেই দেখি প্রযোজক আবদুল আজিজসহ আরও দুই লোক আমার দিকে শটগান ও দু’টি পিস্তল তাক করে রেখেছে। একপর্যায়ে পরিচালক সুমন তাদের সামনে গিয়ে প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়ান। এতে তারা কেন জানি না ঘটনা থেকে সরে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যেই এফডিসি থেকে উধাও হয়ে যায় তারা। বিষয়টি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিজু আহমেদকে জানালে আগামীকাল এই বিষয়ে সভা করবেন বলে তিনি জানিয়েছেন। এ সিদ্ধান্তে প্রযোজক সমিতির কার্যকরী সদস্যরা ক্ষেপে যান। সন্ধ্যায় একটি বৈঠক করে তারা বলেন, শিল্পী সমিতি আমাদের জানালে আমরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে থানায় মামলা দায়ের করতাম। সেখানে বিষয়টি এখন একদিন পিছিয়ে গেল। প্রযোজক পরিবেশক সমিতির এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি গাজী মাযহারুল আনোয়ার, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, সহ-সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শরীফুদ্দিন খান দীপুসহ প্রযোজক-পরিচালক মোহাম্মদ হোসেন জেমী, প্রযোজক কালাম, প্রযোজক ইকবাল, পরিচালক শাহাদাত হোসেন লিটন, পরিচালক রাজু চৌধুরী, শাহীন ও সুমনসহ র্যাব ও পুলিশ সদস্যরা। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, যতক্ষণ পর্যন্ত প্রযোজক আবদুল আজিজ সংশ্লিষ্টদের সঙ্গে আপস না করবেন ততক্ষণ পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত থাকবে।
এদিকে ঘটনার কারণ অনুসন্ধানে জানা যায়, প্রযোজক আবদুল আজিজের প্রযোজনায় প্রথম ছবি ‘ভালবাসার রঙ’-এর সিডিউল সংক্রান্ত জটিলতার কারণে এই কোন্দলের সৃষ্টি। উল্লেখ্য, প্রযোজক আবদুল আজিজ টেনারি ব্যবসায় ব্যস্ত থাকার কারণে এই ছবিটির নির্বাহী প্রযোজক-এর দায়িত্ব পালন করছেন শীষ মনোয়ার। পরিচালকদ্বয় ও শাকিব খানের সঙ্গে সকল কথাবার্তা তিনিই বলে আসছেন।
সূত্র
পিস্তল উঁচিয়ে শাকিবকে হত্যার হুমকি, থানায় মামলা
সিনামার ভিতরে সিনেমা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৩টি মন্তব্য ২২টি উত্তর
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।