বেহেশত চাই না....
০৬ ই আগস্ট, ২০০৬ সকাল ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এইটা কিন্তু হাছা সংবাদ...রিসেন্টলি বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং এর উইং আছে যেসব ব্যাংকে তাদের কয়েকজন মিলে সিন্ডিকেশনে ভার্গো নামক এক ঔষধ কোম্পানীকে লোন দিয়েছে। সেটা খুবই ভালো সংবাদ আপত্তি নেই বিন্দুমাত্রও। তো সেখানে শরীয়া কাউনসিলের সদস্য বায়তুল মোকাররমের খতিব এসেছিলেন- তার ফতোয়া ছিল সাইনিং সিরেমনিতে কোন মহিলা থাকলে এবং তার মাথায় যদি ঘোমটা না থাকে তিনি প্রোগ্রামে আসবেন না। আমি তো বেহেশত চাই না, নামে মুসলমান হলেও কাজে আমি মুসলিম নাও হতে পারি। আমার ব্যক্তিস্বাধীনতাকে সীমায়িত করার এত আকাঙ্ক্ষা কেন এসব মানুষদের? কোনদিন দেখলাম না বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে দেশের মানুষের বিরুদ্ধে সংঘটিত অন্যায় অবিচারের প্রতিকার চেয়ে মিছিল বের হয়েছে। কাকে মুরতাদ বলতে হবে, কে আহমদিয়া তা নিয়ে ফালাফালির শেষ নাই। থুঃ...ঘেন্না...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো...
...বাকিটুকু পড়ুন
হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।...
...বাকিটুকু পড়ুন
গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?
দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে...
...বাকিটুকু পড়ুন
“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু...
...বাকিটুকু পড়ুন
যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি...
...বাকিটুকু পড়ুন