সে এক নারী
সে এক নারী, তাকে বাজাবে তেমন যন্ত্রী কোথায় পাওয়া যাবে এই রুগ্ন শহরে,
দাঁড়ি টুপির ভন্ডামীর দেশে? সে এক নারী, তার সর্বাঙ্গে শুদ্ধতা জড়ানো
ভোরের মতো কোমল, কথার মাঝে খেলা করে অমলিন বিভা,
তাকে দেখলেই মনে পড়ে পাল্টানো কালের কবিতা যা ছিপছিপে ঋজু
অথচ আধুনিকতায় হার মানায় আজ ও আগামীকে, তেমনই তার ভাষার বি্লপ্ললব,-
সে এক নারী, আধুনিক-স্মার্ট তথাপি শালীন, তাকে গ্রহণ করবে স্বমর্যাদায়, কোথায় পাওয়া যাবে তেমন পুরুষ, কুলীন! তার নৈঃসঙ্গ্য গাথায় থাকে নিয়ন্ত্রিত বিষণ্নতা
সেই মেদুরতায় পথ হারায় পোড়ামাটি, ধূলি, এমন কি হেমন্তের উড়ন্ত উদাসী পাতা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



